News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির প্রতি বিরাগভাজন হয়ে কংগ্রেসে ফেরা শুরু
Image

বিজেপির প্রতি বিরাগভাজন হয়ে কংগ্রেসে ফেরা শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই কংগ্রেস দলে যোগদানের হিড়িক পড়েছে৷ দায়িত্বভার গ্রহণ করেই প্রদ্যুৎ কিশোর দেব বর্মন দল ছেড়ে যাওয়া প্রত্যেক দলীয় নেতাকর্মী সমর্থকদের দলে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন৷ দলে ফিরে আসলে যোগ্য সম্মান দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ এর সুফল মিলতে শুরু করেছে৷ বিজেপি আইপিএফটি জোট সরকারের এক বছর এর কাজ কর্মে অনেকে অতিষ্ঠ৷ প্রকৃতপক্ষে এ রাজ্যে বিজেপিকে ক্ষমতাসীন করেছেন কংগ্রেস দলের নেতাকর্মী সমর্থকরাই৷২৫ বছরের বামফ্রন্ট সরকারের অবসান ঘটানোর লক্ষ্যে বিকল্প শক্তি হিসেবে বিজেপিকে বেছে নিয়েছিলেন রাজ্যের জনগণ৷ এই রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তেমন কোনো সাংগঠনিক শক্তি ছিল না বললেই চলে৷

বাম বিরোধীরা দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতাসীন করেছিল৷ রাজ্যের জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার অনেকটাই ব্যর্থতার পরিচয় দিয়েছে৷ সে কারনেই বিজেপির প্রতি বিরাগভাজন হয় কংগ্রেসে ফিরতে শুরু করেছেন অনেকেই৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর নির্বাচনী এলাকা বনমালীপুরে ইতিমধ্যেই বিজেপি দলে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে৷ শনিবার কংগ্রেস ভবনে আয়োজিত এক যোগদান সভায় বেশ কয়েকজন নেতা বিজেপি ছেড়ে কংগ্রেস দলে সামিল হয়েছেন৷ সন্ধ্যায় কামার পুকুর পার স্থিত এক যোগদান সভায় বনমালীপুর এক চার শতাধিক বিজেপি ছেড়ে কংগ্রেস দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন৷ যোগদানকারীদের মধ্যে বিজেপির পৃষ্ঠা প্রমুখরাও রয়েছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে৷ কংগ্রেসের প্রদেশ সভাপতি প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন৷ যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায় প্রমূখ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে উড়ে এসে জুড়ে বসা মুখ্যমন্ত্রী বলে মন্তব্য করেন৷ তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারের মর্যাদা রক্ষা করতে পারছেন না বলেও অভিযোগ করেন৷ বর্তমান মুখ্যমন্ত্রীর আত্মসম্মান ও গরিমাবোধ বলতে কিছুই নেই বলেও তিনি উল্লেখ করেন৷ ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মাতৃভাষাকে পর্যন্ত সম্মান জানাতে পারেন না বলে তিনি মন্তব্য করেন৷
এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর নির্বাচনী এলাকা বনমালীপুরে বিজেপি দলে ধস নেমেছে৷ লোকসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় বিজেপি দলে ধবস নামায় দারুণভাবে উৎসাহিত কংগ্রেস দলের নেতাকর্মী সমর্থকরা৷ বনমালী পুর বিধানসভা এলাকার কামার পুকুর পাড়ে এক যোগদান সভায় তারা আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন তাদেরকে জাতীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে স্বাগত জানান৷ বিধানসভা নির্বাচনের আগে বিরাগভাজন হয়ে যারা দল ছেড়ে বিজেপির পতাকা তলে সামিল হয়েছেন তাদের প্রত্যেককেই ঘরে ফেরার জন্য আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top