News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনে লড়বেন না, অমিতকে চিঠি দিয়ে জানালেন উমা
Image

লোকসভা নির্বাচনে লড়বেন না, অমিতকে চিঠি দিয়ে জানালেন উমা

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.) : সামনেই লোকসভা নির্বাচন। ঘোষণা হয়ে গিয়েছে ভোটের নির্ঘণ্ট। কিন্তু নিজের অবস্থান থেকে সরে আসতে নারাজ বর্ষীয়ান বিজেপি নেত্রী উমা ভারতী। আগেই ঘোষণা করেছিলেন লোকসভা নির্বাচন লড়বেন না। এবার এই বিষয়ে অমিত শাহকে চিঠি লিখলেন তিনি। ভোটে না দাঁড়ালেও দলের হয়ে প্রচার চালাবেন বলে জানিয়েছেন উমা ভারতী।

শনিবার ট্যুইটারে উমা ভারতী লেখেন, আসন্ন নির্বাচনে প্রার্থী না হওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছি। এই বিষয়ে অমিত শাহকে চিঠিও লিখেছি। আগামী দেড় বছর গঙ্গার তীরের কাটানোর সিদ্ধান্ত নিয়েছি। দলীয় অনুমোদন থাকলে লোকসভা নির্বাচনে প্রচার চালাব। দল আমাকে যে দায়িত্ব দেবে তা পালন করব।নির্বাচনে না দাঁড়ালেও রাজনীতির থেকে এখনই অবসর নিতে নারাজ উমা ভারতী। গরিব মানুষের অধিকারের জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করার জন্য রাজনীতি থেকে অবসর নেবেন না তিনি।

পাশাপাশি নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রীর পদে নির্বাচিত করার সওয়াল করে উমা ভারতী লেখেন, দেশের প্রধান রক্ষক হচ্ছেন নরেন্দ্র মোদী। চৌকিদারের বাহিনীতে সমস্ত বিজেপি কর্মী যোগ দিয়েছে। এনডিএ সরকার কেন্দ্রে ফের সরকার গড়বে। আর ফের প্রধানমন্ত্রীর পদে বসবেন নরেন্দ্র মোদী।উল্লেখ্য, ২০১৮ ডিসেম্বরে লোকসভা নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা করেছিলেন উমা ভারতী। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ এবং স্বচ্ছ গঙ্গা পরিষ্কারের জন্য নিজেকে নিয়োজিত করবেন বলে জানিয়েছেন তিনি। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top