News Flash

  • Home
  • Uncategorized
  • বিশাখাপত্তনমে এনকাউন্টারে খতম দু’জন সশস্ত্র মাওবাদী, পাল্টা হামলায় আহত সিআরপিএফ জওয়ান
Image

বিশাখাপত্তনমে এনকাউন্টারে খতম দু’জন সশস্ত্র মাওবাদী, পাল্টা হামলায় আহত সিআরপিএফ জওয়ান

বিশাখাপত্তনম, ১৬ মার্চ (হি.স.): মাওবাদী নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং রাজ্য পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে দু’জন সশস্ত্র মাওবাদী। বিশাখাপত্তনম জেলার পেড়াবায়ালু এলাকার ঘটনা। তবে, দুঃসংবাদ হল-মাওবাদীদের পাল্টা হামলায় গুরুতর আহত হয়েছেন একজন সিআরপিএফ জওয়ান। আহত সিআরপিএফ জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলির লড়াই সমাপ্ত হয়েছে।

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় বিশাখাপত্তনম জেলার পেড়াবায়ালু এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সন্দেহজনক ওই স্থানে যৌথ তল্লাশি অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ১৯৮ ব্যাটেলিয়ন এবং রাজ্য পুলিশ। শনিবার সকাল থেকে শুরু হয় গুলির লড়াই। দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে দু’জন সশস্ত্র মাওবাদীকে নিরস্ত্র করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। তবে, মাওবাদীদের পাল্টা হামলায় আহত হয়েছেন একজন সিআরপিএফ জওয়ান। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। নিহত মাওবাদীদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top