News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জিমন্যাস্ট দীপা কর্মকার

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জিমন্যাস্ট দীপা কর্মকার

বাকু, ১৫ মার্চ (হি.স.) : অলিম্পিকের পর বিশ্বকাপেও ভারতের নাম উজ্বল করলেন দীপা কর্মকার৷ বৃহস্পতিবার বাকুতে আস্ট্রিস্টিক জিমন্যাস্টিক্সের বিশ্বকাপে ভোল্ট ফাইনালসের কোয়ালিফায়িং রাউন্ডে তৃতীয়স্থানে শেষ করলেন ভারতের দীপা৷ভল্ট ফাইনাল হবে শনিবার৷ তবে শুক্রবার ব্যালান্স বিম ইভেন্টে অংশ নেবেন বছর পঁচিশের এই বাঙালি জিমন্যাস্ট৷


২০১৬ রিও অলিম্পিকে আস্ট্রিস্টিক জিমন্যাস্টিক্সে চার নম্বরে শেষ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন ত্রিপুরার এই মেয়ে৷ এদিন বিশ্বকাপে ফের নিজের দক্ষতা প্রমাণ করলেন দীপা৷এদিন দু’টি কোয়ালিফায়িং রাউন্ডে দীপার স্কোর ১৪.৪৬৬ এবং ১৪.১৩৩৷ গড় ১৪.২৯৯৷ তবে টপ স্কোর করে কোয়ালিফায়িং রাউন্ডে প্রথম হয়েছেন মার্কিন জেডি ক্যারি৷ মার্কিন এই জিমন্যাস্টের স্কোর ১৪.৭০৷ দ্বিতীয় স্থানে শেষ করেছেন মেক্সিকোর অ্যালেক্স মরেনো৷ তাঁর স্কোর ১৪.৫৩৩৷ সেটা আট জন জিমন্যাস্ট ফাইনাল রাউন্ডে নামবেন৷ দীপার এই পারফরম্যান্সে খুশি প্রকাশ করে জিমন্যাস্টিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top