News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ে ফুটব্রিজ ভেঙে পড়ার ঘটনায় এফআইআর দায়ের, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

মুম্বইয়ে ফুটব্রিজ ভেঙে পড়ার ঘটনায় এফআইআর দায়ের, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুম্বই, ১৫ মার্চ (হি.স.): বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস এবং বি টি লেন সংযোগকারী ফুটব্রিজের একাংশ| ফুটব্রিজ বিপর্যয়ে অকালেই প্রাণ হারিয়েছেন ছ’জন| আহতের সংখ্যা ৩০-এরও বেশি| ফুটব্রিজ বিপর্যয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ| ছত্রপতি শিবাজী টার্মিনাস রেল স্টেশনের কাছে, যেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় ফুটব্রিজের একাংশ ভেঙে পড়েছিল শুক্রবার সকালে সেই স্থান পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ| পাশাপাশি হাসপাতালে চিকিত্সাধীন আহতদের সঙ্গেও দেখা করেছেন মুখ্যমন্ত্রী| আহতদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আহত অবস্থায় হাসপাতালের ওয়ার্ডে চিকিত্সাধীন রয়েছেন ১০ জন|

একজন আইসিইউ-তে ভর্তি রয়েছেন| এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত করা হবে| ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে|’এদিকে, বিপর্যয়ের কারণে ফুটব্রিজের মেটালিক ফ্রেম-সহ বাকি অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)| সম্ভবত শুক্রবারই ফুটব্রিজটি ভেঙে ফেলা হবে| বৃহস্পতিবার সন্ধ্যায় ফুটব্রিজের একাংশ ভেঙে পড়ার পর, রাতে স্ল্যাব বেরিয়ে আসে| তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে| বিএমসি-র কমিশনার অজয় মেহতা জানিয়েছেন, ‘আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার জন্য ভিজিল্যান্স দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে|’ প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যা তখন ৭.৩০ মিনিট হবে, আচমকা ইহুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস এবং বি টি লেন সংযোগকারী ফুটব্রিজের একাংশ| ফুটব্রিজ বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন ছ’জন| আহতের সংখ্যা ৩০-এরও বেশি| মর্মান্তিক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| পাশাপাশি মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top