News Flash

  • Home
  • Uncategorized
  • ফের পুলওয়ামার অবন্তীপোরা, সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারালেন বছর ৪০-এর একজন ব্যক্তি
Image

ফের পুলওয়ামার অবন্তীপোরা, সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারালেন বছর ৪০-এর একজন ব্যক্তি

শ্রীনগর, ১৫ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সিআরপিএফ-এর কনভয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর থেকেই জঙ্গিদের নিকেশ করতে প্রায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে নিরাপত্তা রক্ষী বাহিনী| পুলওয়ামা হামলার পর থেকে এযাবত্ কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে বহুবার সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী| তা সত্ত্বেও জঙ্গিদের উপদ্রব থামছে না বরং দিন দিন আরও বেড়েই চলেছে| এবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারালেন বছর ৪০-এর একজন ব্যক্তি| নিহত ব্যক্তির নাম হল, মনজুর আহমেদ লোনে| তাঁর বাড়ি ডোগরিপোরা এলাকায়| বৃহস্পতিবার রাতে অবন্তীপোরার গুলজারপোরা এলাকায় সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারান বছর ৪০-এর ওই ব্যক্তি|


জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ডোগরিপোরা এলাকার বাসিন্দা মনজুর আহমেদ লোনে-কে তাঁর বাড়ি থেকেই জোরপূর্বক তুলে নিয়ে যায় সন্ত্রাসবাদীরা| এরপর অবন্তীপোরার গুলজারপোরা এলাকায় তাঁকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে সন্ত্রাসবাদীরা| প্রসঙ্গত, বিগত দু’দিনে শুধুমাত্র দক্ষিণ কাশ্মীরে এই নিয়ে তৃতীয় সাধারণ নাগরিক খুন হলেন| এর আগে বৃহস্পতিবারই (১৪ মার্চ) অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায় খুন হলেন ন্যাশনাল কনফারেন্স-এর একজন কর্মী| তার আগে বুধবার পুলওয়ামা জেলায় খুন হন আরও একজন যুবক| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top