News Flash

  • Home
  • Uncategorized
  • আহমেদাবাদের কাছে ওএনজিসি-র তৈলকূপে ভয়াবহ আগুন : মৃত্যু দু’জন শ্রমিকের, জখম ৪ জন
Image

আহমেদাবাদের কাছে ওএনজিসি-র তৈলকূপে ভয়াবহ আগুন : মৃত্যু দু’জন শ্রমিকের, জখম ৪ জন

আহমেদাবাদ, ১৪ মার্চ (হি.স.): গুজরাটের আহমেদাবাদ থেকে কিছুটা দূরে অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)-এর তৈলকূপে ভয়াবহ অগ্নিকাণ্ড| আগুনে ঝলসে মৃত্যু হয়েছে দু’জন চুক্তিভিত্তিক শ্রমিকের| এছাড়াও আরও ৪ জন শ্রমিক গুরুতর জখম হয়েছেন| হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| ওএনজিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নেভানো সম্ভব হয়েছে| তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বিশদে বলা সম্ভব নয়|

বুধবার রাতে আহমেদাবাদ থেকে কিছুটা দূরে নান্দেজ এলাকায় অবস্থিত ওএনজিসি-র তৈলকূপে ভয়াবহ আগুন লাগে| নির্মাণ কাজ এবং রক্ষণাবেক্ষণের সময় ভয়াবহ আগুন লাগে| বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত জ্বলতে থাকে আগুন| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন| গুরুতর জখম অবস্থায় ছ’জন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়| তাঁদের মধ্যে দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছে| বাকি চারজন হাসপাতালে চিকিত্সাধীন| কি কারণে আগুন লাগল তৈলকূপে, তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top