News Flash

  • Home
  • Uncategorized
  • দু’জনের অস্বাভাবিক মৃত্যু
Image

দু’জনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ বিলোনীয়া, ১২ মার্চ৷৷ রাজ্যের পৃথক স্থানে দু’জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ পশ্চিম জেলার খয়েরপুরের পঞ্চবটি এলাকায় মঙ্গলবার এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ মৃত গৃহবধূর নাম বুল্টি দে৷ তাঁর স্বামী শেখর দে-সহ শ্বশুরবাড়ির লোকেদের বক্তব্য, বুলটি দীর্ঘদিন ধরে স্নায়ুরোগ সমস্যায় ভুগছিলেন৷ এর জন্য হয়ত অবসাদে আত্মহত্যার করেছেন তিনি৷শেখর দে-র বক্তব্য, আজ তিনি তাঁদের একমাত্র শিশুপুত্রকে সুকলে দিয়ে ফিরে এসে দেখেন স্ত্রী ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গড়ায় ফাঁস জড়িয়ে ঝুলে রয়েছেন৷খবর পেয়ে খয়েরপুর ফাঁড়ির ইনচার্জ খোকনচন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করে বুল্টির মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়৷ ফাঁড়ি ইনচার্জ খোকন দাসও সংবাদ মাধ্যমকে জানান, পারিপাশর্িক অবস্থা দেখে প্রাথমিকভাবে তাঁদের মনে হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা৷


তবে বুল্টির বাপের বাড়ির লোকজন তা মানতে নারাজ৷ বাবার বাড়ির অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে৷ যে ঘর থেকে বুল্টির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এই ঘরের মেঝের একাধিক জায়গায় রক্তের দাগ ও ব্লেড পাওয়া গিয়েছে বলেও তাঁরা জানান৷ তাই তাদের সন্দেহ আরও জোরালো হচ্ছে৷পুলিশ অফিসার ইনচার্জ খোকন দাসকে রক্ত ও ব্লেড পাওয়ার কথা জিজ্ঞাসা করা হলে তিনিও বিষয়টি স্বীকার করেছেন৷ এর পরও কেন ফরেন্সিক টিম ঘটনাস্থলে ডাকা হল না, জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তাঁরা এর প্রয়োজন মনে করেননি তাই ফরেন্সিক ডাকা হয়নি৷ তাঁর এই বক্তব্যে পুলিশের ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহ দেখা দিয়েছে৷ এলাকাবাসী জানান, বুল্টি অসুস্থ বলে তাঁরা কখনও শুনেননি৷ বুল্টির বাপের বাড়ির তরফে খয়েরপুর ফাঁড়িতে তাঁর স্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷


এদিকে, জনৈক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় শান্তিরবাজার মহকুমার বেতাগার এলাকায় চাঞ্চল্যের সিৃ হয়েছে৷ ঘটনাটি আত্মহত্যা না খুন এ নিয়ে এলাকাবাসীদের মনে সন্দেহ দানা বাঁধছে৷ কেউ কেউ ঘটনাটিকে আত্মহত্যা বলে মেনে নিলেও অনেকে এ ঘটনাকে খুনঘটিত বলে সন্দেহ করছেন৷ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগারের বাসিন্দা জনৈক সন্তোষ দাস নামের ইটভাটা শ্রমিকের গলায় ফাঁস জড়িয়ে ঝুলন্ত মৃতদেহ তারই বাড়ির একটি গাছ থেকে উদ্ধার হয়৷ঘটনার খবর যায় থানায়৷ থানা থেকে পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে সন্তোষের মৃতদেহ উদ্ধার করে তার ময়না তদন্ত করতে জেলা সরকারি হাসপাতালে পাঠিয়েছে৷


অন্যদিকে, প্রাথমিক তদন্ত শেষে সন্তোষবাবুর ছেলে ও স্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন৷ মাথা ব্যথায় প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন৷ সম্ভবত অশয্য মাথা ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷ তবে এই মৃত্যুর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে থাকার সম্ভাবনাকে অবশ্য একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ৷ পুলিশ জানিয়েছ, মৃত সন্তোষ দাস ইটভাটায় কাজ করতেন৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তারা তদন্তে নেমেছেন বলে জানান পুলিশের তদন্তকারী অফিসার৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top