News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই, দাবি রাহুলের
Image

রাফাল যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই, দাবি রাহুলের


চেন্নাই, ১৩ মার্চ (হি.স.) : রাফাল যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। কিন্তু রাফাল চুক্তিতে যে দুর্নীতি হয়েছিল তা প্রকাশ্যে চলে এসেছে। বুধবার তামিলনাডুর চেন্নাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

এদিন রাহুল গান্ধী বলেন, রাফাল চুক্তিতে দুর্নীতি হয়েছিল। তদন্ত করলেই তা বেরিয়ে আসবে। পাকিস্তানে বোমা ফেলা ভারতীয় বায়ুসেনার পাইলটদের থেকে ৩০০০০ কোটি টাকা চুরি করেছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। পাশাপাশি ক্ষমতায় এলে ফ্রান্সের সঙ্গে করা রাফাল চুক্তি বাতিল করবে কিনা সেই বিষয়ে রাহুল গান্ধী বলেন বিষয়টি পুরোপুরি প্রযুক্তিগত বিষয়।

দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে রাহুল গান্ধী বলেন, দেশে বিভাজন তৈরি করা হয়েছে। ক্ষমতায় এসে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিষ্ঠা করব। জনগণ যাতে দেশকে নিজের আপন বলে মনে করতে পারে সেই চেষ্টা করবে কংগ্রেস। জিএসটি এবং নোটবন্দীর ফলে ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষমতায় এলে জিএসটির সরলীকরণ করা হবে। ছোট এবং মাঝারি শিল্পের ব্যপ্তিকে বাড়িয়ে তাকে বৃহদ শিল্পে রূপান্তর করে কর্মসংস্থানের পরিসর তৈরি করা হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top