News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনে ভোটদানে উৎসাহ বাড়াতে ক্রীড়াবিদদের আবেদন প্রধানমন্ত্রীর
Image

লোকসভা নির্বাচনে ভোটদানে উৎসাহ বাড়াতে ক্রীড়াবিদদের আবেদন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : সপ্তদশ লোকসভা নির্বাচনে নাগরিকদের ভোট দানে উৎসাহ বাড়াতে ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকর ও অধিনায়ক বিরাট কোহলির কাছে আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতেই মাঠে নেমে পড়েছেন রাজনৈতিক নেতারা৷

ডিজিটাল ইন্ডিয়ার প্রবক্তা মোদীর প্রধান ভরসা সোশাল মিডিয়া৷ ২০১৯ লোকসভা নির্বাচনেও সেই মিডিয়াকে ফের হাতিয়ার করে এগতে চাইছেন মোদী৷ ভোটদানে দেশবাসীর উৎসাহ বাড়াতে এবার ক্রীড়াবিদদের আবেদন জানালেন বিজেপির প্রধানমন্ত্রী পদপার্থী৷ জনপ্রিয়তার কথা ভেবে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলে,ভিভিএস লক্ষ্ণণ এবং বীরেন্দ্র সেহওয়াগের কাছে আবেদন জানান প্রধানমন্ত্রী মোদী৷ দেশবাসী যাতে বেশি করে ভোটদানে উৎসাহ দেখায় তার জন্য এই সব ক্রিকেটারদের এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী৷

বর্তমান ভারতীয় দলের ক্রিকেটারদের টুইট করে মোদী লিখেছেন, ‘প্রিয় ধোনি, কোহলি, রোহিত৷ ক্রিকেট ফিল্ডে তোমাদের অসাধারণ রেকর্ড রয়েছে৷ কিন্তু এবার তোমাদের লক্ষ্য ১৩০ কোটি জনগণকে ভোটদানে উৎসাহ দেওয়া৷ যাতে আসন্ন লোকসভা নির্বাচনে সবেচেয়ে বেশি সংখ্যক মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে ভারত নতুন রেকর্ড গড়তে পারে৷ এমনটা ঘটলে, গণতন্ত্র জিতবে৷’

অন্য এক টুইটে প্রাক্তন ক্রিকেটার সচিন, সেহওয়াগ, লক্ষ্ণণ ও কুম্বলের প্রতি মোদীর আবেদন, ‘ক্রিকেট পিচে তোমাদের লড়াইয়ে অতীতে লক্ষ লক্ষ দেশবাসী উৎসাহিত হয়েছে৷ আবার সময় এসেছে দেশবাসীকে উৎসাহ দেওয়ার৷ তবে এবার রেকর্ড সংখ্যক ভোটদানের ক্ষেত্রে৷’ শুধু ক্রিকেটার নয়, অনান্য ক্রীড়াবিদদেরও একই আবেদন জানিয়েছেন মোদী৷ ভারতের তারকা শার্টলার পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, কিদাম্বী শ্রীকান্ত এবং অলিম্পিকে পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমার, যোগেশ্বর দত্তের কাছে আবেদন করেন প্রধানমন্ত্রী৷ তরুণদের ভোটদানে উৎসাহ দিতে এই সকল ক্রীড়াবিদদের এগিয়ে আসতে বললেন মোদী৷

দেশের তিন কিংবদন্তি সম্পর্কে টুইটে মোদী লিখেছেন, ‘যখন লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকর এবং এআর রহমান কিছু বলে, দেশেবাসী তা শোনে৷ আমি এই সব ব্যক্তিত্বদের অনুরোধ করব ২০১৯ লোকসভা নির্বাচনে দেশবাসীকে ভোটদানে উৎসাহ দিতে৷’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top