News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা ভোটে শঙ্কর দত্ত ও জীতেন চৌধুরীর উপরই ভরসা রাখল বামফ্রন্ট
Image

লোকসভা ভোটে শঙ্কর দত্ত ও জীতেন চৌধুরীর উপরই ভরসা রাখল বামফ্রন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ প্রত্যাশিত ভাবেই লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট৷ শঙ্কর প্রসাদ দত্ত এবং জীতেন চৌধুরীর উপরই ভরসা রেখেছে বামেরা৷ শুধু তাই নয়, দাবি করল বিজেপির বিরুদ্ধে রাজ্যে লড়াইয়ের ক্ষমতা রয়েছে একমাত্র বামেদের৷ ফলে, সরাসরি প্রস্তাব না দিলেও৷ লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী যেন না দেয়, সেই ইচ্ছা আকার ইঙ্গিতে বোঝালেন বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর৷ তিনি বিদ্রুপের সুরে বলেন, রাজ্যে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস দৃঢ় ভাবে লড়াই করতে পারবে, তার কোন নিশ্চয়তা নেই৷


লোকসভা নির্বাচনে রাজ্যের দুইটি আসনে বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করেছে৷ মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা আসনের জন্য বিদ্যমান দুই সাংসদকে আবারও প্রার্থী করা হয়েছে বলে ঘোষণা দেন বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর৷ তিনি জানান, পশ্চিম ত্রিপুরা আসনের জন্য শংকরপ্রসাদ দত্ত এবং জনজাতি সংরক্ষিত পূর্ব ত্রিপুরা আসনে জিতেন্দ্র চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ তাঁরা দুজনেই বামফ্রন্টের প্রধান শরিক দল সিপিএমের সদস্য এবং লোকসভার বর্তমান সাংসদ৷
এদিন সাংবাদিক সম্মেলনে সিপিআই (এম)-এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস-সহ শরিক দল সিপিআই, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের নেতারাও উপস্থিত ছিলেন৷ তাঁদের পাশে বসিয়ে বিজন ধরের দাবি, বামপন্থীদের কাছে আসন্ন লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ রাজ্যের প্রতিটি মানুষ বামপন্থীদের ওপর সম্পূর্ণ আস্থাশীল৷ তাঁরাই বিজেপি সরকারের পতন ঘটাবেন, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন বিজন ধর৷


তাঁর দাবি, মোদীর নেতৃত্বে বিজেপি পরিচালিত এনডিএ সরকার তাদের পাঁচ বছরের শাসনে দেশবাসীর চরম ক্ষতি করেছে৷ ভারতের সংবিধানের মূল স্তম্ভ ধর্মনিরপেক্ষতা, মানুষের গণতান্ত্রিক অধিকার এবং মানুষের জীবনমানের প্রশ্ণে এমন-সব নীতি আরোপ করেছে যার ফলে সাধারণ মানুষ তাদের হটানোর জন্য প্রস্তুত৷ তাঁর অভিযোগ, বিজেপি-র প্রধান দুই নীতি হল দলিত, সংখ্যালঘু মানুষের ওপর আক্রমণ এবং উদারনীতি, বিদেশি পুঁজিপতিদের দেশের সম্পদ লুট করার সুযোগ দেওয়া৷ বর্তমান এনডিএ সরকারের সময় কৃষক আত্মহত্যার ঘটনা ৪০ শতাংশ বেড়েছে৷ এই পরিস্থিতিতে দেশের সংসদে বামফ্রন্ট প্রতিনিধির সংখ্যা বাড়ানোর জন্য ভোটারদের আহ্বান জানান বিজনবাবু৷বিজনবাবু বলেন, রাজ্যে সরকার গঠনের আগে বিজেপি রাজ্যের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা তারা পালন করেনি৷ রাজ্যের মানুষ বিজেপি-র স্বাদ পেয়ে গেছেন৷ তাই এবার লোকসভা নির্বাচনে রাজ্যের পাশাপাশি গোটা দেশের মানুষ চাইছেন মোদী সরকারের পতন, বলেন বিজন ধর৷ বিজন ধর আশাবাদী, ত্রিপুরার দুই আসনে সিপিআইএম প্রার্থী শংকরপ্রসাদ দত্ত এবং জিতেন্দ্র চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হবেন৷
সাথে যোগ করেন, এরাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা রয়েছে একমাত্র বামপন্থীদের৷ নির্বাচনে বামেরাই বিজেপি জোটকে কড়া টক্কর দেবে৷ তাঁর দাবি, অতীতেও বিরোধী দল সিপিএম থেকেই রাজ্যের মানুষ দিল্লিতে প্রতিনিধি পাঠিয়েছেন৷ তাঁর কথায়, কংগ্রেস বিজেপির বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করতে পারবে তার কোন গ্যারান্টি নেই৷ পাশাপাশি তিনি কংগ্রেসের সাথে জোটের বিষয়টি উড়িয়ে দেন৷ তাঁর দাবি, এরাজ্যে কংগ্রেসের সাথে কোনভাবেই জোট হচ্ছে না৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top