News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির সাথে জোটের পথ খোলা রেখে একা লড়াইয়ের হাকডাক আইপিএফটির
Image

বিজেপির সাথে জোটের পথ খোলা রেখে একা লড়াইয়ের হাকডাক আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ সুবিধাবাদী রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে চাপের রাজনীতি অন্যতম কৌশল৷ বিজেপির জোট শরিক আইপিএফটি এই কৌশলই নিয়েছে৷ লোকসভা নির্বাচনে তারা দুটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আইপিএফটির সহ সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা৷ তবে, জোটের পথ খোলা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে আইপিআইএফটি তাও এদিন তিনি স্পষ্ট করেছেন৷ মঙ্গল দেববর্মার কথায়, লোকসভা নির্বাচনে আইপিএফটিকে পূর্ব আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে বিজেপির সাথে জোট বেধেই নির্বাচনে তাঁরা অংশ নেবেন৷ আগামীকাল রাম মাধবের সাথে আলোচনার পর আইপিএফটিকে পূর্ব আসনটি দেওয়া না হলে তাঁরা এককভাবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷


এদিন মঙ্গলবাবু জানিয়েছেন, লোকসভা নির্বাচনে পূর্ব ও পশ্চিম আসনে একক ভাবে লড়াইয়ে প্রস্তুত আইপিএফটি৷ সোমবার রাতে দলের নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ দলের সভাপতি এনসি দেববর্মার নেতৃত্বে গঠিত এই কমিটিতে রয়েছেন, সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া, সহসভাপতি অনন্ত দেববর্মা, সহসভাপতি ব্রজলাল দেববর্মা এবং সহসাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা৷ তিনি জানান, গতকালের বৈঠকে বিধানসভা ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে৷ পাশাপাশি পূর্ব ও পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে৷ মঙ্গলবাবুর বক্তব্য, এখনই প্রার্থীর নাম ঘোষণা দিচ্ছি না৷ কারণ, বিজেপির সাথে চূড়ান্ত আলোচনা বাকি রয়েছে৷
মঙ্গল দেববর্মা বলেন, লোকসভা নির্বাচনে জোটের প্রশ্ণে একাধিক বার বিজেপি কাছে প্রস্তাব পাঠানো হয়েছে৷ এমনকি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র সাথে দেখা করে তাঁর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে৷ কিন্তু, রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বরা এ বিষয়ে কোনও সাড়া দেননি৷ ফলে, লোকসভা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিতে হয়েছে আইপিএফটিকে৷ তিনি জানান, বুধবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব৷ তাঁর সাথে জোট নিয়ে বিস্তারিত আলোচনা হবে৷ মঙ্গলবাবু জানিয়েছেন, পূর্ব আসনটি আইপিএফটিকে দেওয়ার জন্য আবারও প্রস্তাব দেওয়া হবে৷ সেক্ষেত্রে পশ্চিম আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে৷ এই প্রস্তাবে রাজি হলে তবেও লোকসভা নির্বাচনে বিজেপির সাথে আইপিএফটির জোট হবে৷ তিনি আরও জানিয়েছেন, লোকসভা নিয়ে এই সিদ্ধান্ত বিধানসভায় প্রভাব ফেলবে না৷

ভোটের মুখে পুরনো দাবী নিয়ে কৈলাসহরে সরব হচ্ছে কংগ্রেস
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য রণকৌশন স্থির করতে কৈলাশহর পাইতোর বাজারে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহার বাসভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে বিরাজিত সিনহা সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন৷ সভায় সভাপতিত্ব করেন ঊনকোটি জেলার কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান৷ এছাড়া উপস্থিত ছিলেন এস এস সির সম্পাদক ভট্টাচার্য, মহিলা কংগ্রেস নেত্রী জয়দানি ত্রিপুরা প্রমুখ৷ লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে দলীয় প্রার্থীকে জয়ী করার রণকৌশল স্থির করা ছাড়াও স্থানীয় বেশকিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷ কৈলাশহর বিমানবন্দর সংস্কার করা ছাড়া অন্যান্য বেশ কিছু দাবি নিয়ে কংগ্রেস দল আন্দোলনে সামিল হবেন বলে জানান৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top