News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনী আচরণবিধি ঃ দলগুলির প্রচার সজ্জা খুলে নিল প্রশাসন
Image

নির্বাচনী আচরণবিধি ঃ দলগুলির প্রচার সজ্জা খুলে নিল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সাথে সাথে আদর্শ আচরণ বিধি কার্যকর হয়েছে৷ আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর কোথাও কোন সরকারের উন্নয়নমূলক কর্মসূচির প্রচার এবং কোন রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি সহ প্রচার পুরোপুরি নিষিদ্ধ৷নির্বাচন ঘোষণার আগের যেসব প্রচার শয্যা বিভিন্ন স্থানে রয়েছে সেগুলি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন৷ রাজ্য আদর্শ আচরণবিধি যথারীতি কার্যকর হয়েছে৷ রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারকে বিভিন্ন প্রচার শয্যা সরিয়ে নিতে বলা হয়েছিল৷ ইতিমধ্যেই বেশ কিছু প্রচারসরিয়ে নেওয়া হয়েছে৷

কিন্তু রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন স্থানে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি প্রচুর প্রচার শয্যা রয়েছে৷ সদরের সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বে এইসব প্রচার শয্যা সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে৷ আগরতলা শহর এলাকার বিভিন্ন স্থানে সাতটি দল এই প্রচার সজ্জা সরিয়ে নেওয়ার কাজে হাত লাগিয়েছে৷ সদরের সহকারী রিটার্নিং অফিসার জানান এগুলো নির্বাচনী আদর্শ আচরণবিধির পরিপন্থী৷ সে কারণেই এগুলো সরিয়ে দেওয়া হচ্ছে৷সকল স্তরের জনগণকে এবং রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আদর্শ আচরণ বিধি মেনে চলার জন্য পরামর্শ দেয়া হয়েছে৷ কোথাও নির্বাচনী আচরণবিধি লংঘন করার মতো নজির নজরে আসলে প্রশাসনের নজরে আনার জন্য অনুরোধ জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top