News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ণ রাজ্যের মর্যাদা দাবিতে লড়বে আপ : কেজরিওয়াল
Image

পূর্ণ রাজ্যের মর্যাদা দাবিতে লড়বে আপ : কেজরিওয়াল

নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দাবিই হবে আম আদমি পার্টির (আপ) প্রধান নির্বাচনী ইস্যু। মঙ্গলবার রাজধানী দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি পূর্ণ রাজ্যের মর্যাদা পেলে তরুণ প্রজন্মের জন্য ৮৫ শতাংশ কর্মসংস্থান তৈরি হবে বলে দাবি করেছেন তিনি।


এদিন অরবিন্দ কেজরিওয়াল বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লিবাসী পূর্ণ রাজ্যের মর্যাদার জন্য ভোট দেবে। ৭০ বছর ধরে দিল্লির প্রতি অবিচার করে বঞ্চিত করা হয়েছে। বিমাতৃসুলভ আচরণের শিকার ৭০ বছর ধরে হয়েছে দিল্লি। আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লিবাসী নিজেদের অধিকারের জন্য লড়বে। পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়াটা দিল্লির জনগণের অধিকারের মধ্যে পড়ে। এর জন্য আপ যে কোনও পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত। দিল্লিবাসী প্রতিবছর ১.৫ লক্ষ কোটি টাকা আয়কর কেন্দ্রীয় সরকারকে দেয়। অন্যদিকে কেন্দ্র কম জনবহুল রাজ্য গোয়ার জন্য ৩২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। কিন্তু দিল্লির জন্য মাত্র ৩২৫ কোট টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। পূর্ণ রাজ্যের মর্যাদা পেলে দিল্লির তরুণদের ৮৫ শতাংশ কর্মসংস্থান তৈরি হবে। এমনকি বিশ্ববিদ্যালয়ের দিল্লির পড়ুয়াদের জন্য ৮৫ শতাংশ আসন সংরক্ষিত করা হবে।আসন্ন নির্বাচনে দিল্লিতে আপের ভাল করা নিয়ে আশা প্রকাশ করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, আসন্ন নির্বাচনে দিল্লির সাতটির মধ্যে সাতটি আসনেই জয়ীয় হবে আপ প্রার্থীরা। দলের অভ্যন্তরীণ সমীক্ষায় ভাল ফল ইঙ্গিত মিলেছে।


উল্লেখ্য, ইতিমধ্যে দিল্লিতে ছয়টি কেন্দ্রে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দিল্লিতে সাতটি মধ্যে সাতটি আসনেই জয়লাভ করেছিল বিজেপি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top