News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় পশ্চিম আসনে ভোট গ্রহণ ১১ এপ্রিল ও পূর্বে ১৮ই
Image

ত্রিপুরায় পশ্চিম আসনে ভোট গ্রহণ ১১ এপ্রিল ও পূর্বে ১৮ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ ত্রিপুরার ২টি লোকসভা আসনের ভোট দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে৷ রাজ্যে ভোট হবে ১১ এবং ১৮ এপ্রিল৷ ১১ এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসন এবং ১৮ এপ্রিল পূর্ব ত্রিপুরা৷ ভোট গণনা হবে ২৩ মে৷ আজ সন্ধ্যায় মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুণীকান্তি এই সংবাদ জানিয়েছেন৷ তিনি জানান, প্রথম পর্যায়ে নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে ১৮ মার্চ৷ মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন হচ্ছে ২৫ মার্চ৷ ২৬ মার্চ মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হবে৷ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ২৮ মার্চ৷ ভোটগ্রহণ করা হবে ১১ এপ্রিল৷ দ্বিতীয় পর্যায়ের ভোটের জন্য বিজ্ঞপ্তি জারী হবে ১৯ মার্চ৷ মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন ২৬ মার্চ৷ মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হবে ২৭ মার্চ৷ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ২৯ মার্চ৷ ভোটগ্রহণ করা হবে ১৮ এপ্রিল৷

            রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (সি ই ও) জানান, আজ সন্ধ্যায় নির্বাচন ঘোষণা হবার সঙ্গে সঙ্গেই নির্বাচন আচরণবিধি লাগু হয়ে গেছে৷ তিনি বলেন, নির্বাচনী আচরণ বিধি কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে৷ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কোন অভিযোগ যে কোন ব্যক্তি ’সি ভিজিল এ্যাপ’র মাধ্যমে নির্বাচন কমিশনের নজরেও আনতে পারেন৷ রাজনৈতিক দলগুলির সুুবিধার জন্য ও নিউ-সুুবিধা এ্যাপ নামে একটি এ্যাপ চালু করা হচ্ছে৷ সাংবাদিক সম্মেলনে বিশেষ নির্বাচনী আধিকারিক প্রমথ র’ন ভ-াচার্য, মুখ্য নির্বাচনী আধিকারিক উষাজেন মগও উপস্থিত ছিলেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top