News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটি নেতারা ব্যক্তিগত নয়, দলের সিদ্ধান্ত জানান, বিপ্লবকে জবাব মঙ্গলের
Image

আইপিএফটি নেতারা ব্যক্তিগত নয়, দলের সিদ্ধান্ত জানান, বিপ্লবকে জবাব মঙ্গলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ জোটধর্ম মেনে লোকসভা নির্বাচনে আইপিএফটিকে পূর্ব ত্রিপুরা আসনটি ছেড়ে দিতে হবে শরিক বিজেপিকে। তা না হলে ত্রিপুরার দুটি আসনে প্রার্থী দেবে আইপিইফটি। স্পষ্ট করেছেন আইপিএফটির মুখপাত্র মঙ্গল দেববর্মা। 


শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব বলেছিলেন আইপিএফটি নেতারা লোকসভা নির্বাচনে প্রার্থিত্ব নিয়ে যা প্রচার করছেন তা তাঁদের ব্যক্তিগত মত। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলপতি এনসি দেববর্মা। এর জবাব দিচ্ছিলেন আইপিএফটি মুখপাত্র মঙ্গল দেববর্মা। তিনি আরও বলেন, যেহেতু এখনও বিজেপি তাদের সঙ্গে লোকসভা নির্বাচনের আসন বণ্টন নিয়ে কোন আলোচনা করেনি, তাই তাঁদের দল দুই আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কারোর ব্যক্তিগত নয়, দলের কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা কমিটি এবং সকল স্তরের শাখা সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে গৃহীত হয়েছে।


মঙ্গল জানান, ইতিমধ্যে লোকসভা নির্বাচনকে কেন্র্ম করে দল পাঁচজনের এক কমিটি গঠন করেছে। কমিটির শীর্ষে রয়েছেন দলের সভাপতি এনসি দেববর্মা নিজে। তিনি জানান, প্রার্থী বাছাই সংক্রান্ত বিষয়ে আজ রবিবার রাতে আইপিএফটি-র নির্বাচনি কমিটি বৈঠকে বসবে। করবেন। 


বিজেপির প্রদেশ সভাপতির বক্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গল দেববর্মা বলেন, তাঁর দল সম্পর্কে কোনও নেতা কিছু বললে তা দলের সিদ্ধান্তের ভিত্তিতেই সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা হয়। এখানে ব্যক্তিগত মতামত দেওয়ার কোনও সুযোগ নেই। জোট হলেও যেহেতু বিপ্লবকুমার দেব অন্য রাজনৈতিক দলের নেতা, তাই তাঁর মতাদর্শও আলাদা। তাঁর চিন্তাভাবনা থেকেই তিনি আইপিএফটি সম্পর্কে বলেছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top