News Flash

  • Home
  • Uncategorized
  • ৭ দফা বড় কথা নয়, ভোট যেন স্বচ্ছ হয়, দাবি বাম-কংগ্রেসের
Image

৭ দফা বড় কথা নয়, ভোট যেন স্বচ্ছ হয়, দাবি বাম-কংগ্রেসের

কলকাতা, ১০ মার্চ (হি.স) : এই প্রথমবার লোকসভায় পশ্চিমবঙ্গে ৭ দফা ভোটের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন | যদিও এই সাত দফা ভোট প্রসঙ্গে মাতামাতি করতে নারাজ রাজ্যের বিরোধী দল গুলো | এপ্রসঙ্গে এদিন মন্তব্য করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রবিন দেব সহ কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নান | তাদের কথায়, ৭ দফা বড় কথা নয়, ভোট যেন স্বচ্ছ হয় |এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ৫ দফা ভোট না ৭ দফা ভোট হচ্ছে সেটা বড় ব্যাপার নয় | মানুষ যাতে নির্বিচারের ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা দরকার |

একইভাবে এদিন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রবিন দেব বলেন, ভোট যাতে স্বচ্ছ হয় সেদিকে যাতে কড়া নজর দেওয়া হয় | এখন সেন্ট্রাল ফোর্স কতটা স্বাধীন ভাবে কাজ করতে পারে সেটাই দেখার |সিপিএমের মতই এদিন একই মত প্রকাশ করেন কংগ্রেসের বিরোধীদল নেতা আব্দুল মান্নান | তিনি বলেন, ৭ দফা ভোট হলেই সমস্যা সমাধান হবে না, যদি না সঠিকভাবে নির্বাচন হয় | তার কথায়, এর আগেও পঞ্চায়েত ভোট সহ পৌরসভার ভোট গুলো হয়েছিল তা স্বচ্ছ ভাবে হয়নি | তিনি আরও অভিযোগ তুলে বলেন, এর আগের বারের ভোটেও প্রশাসনের লোকেরা দলবাজি করেছে | সুষ্ঠ ভাবে নির্বাচন করতে দেয়নি প্রশাসনের গুন্ডা বাহিনী | তার কথায়, এবারের ভোট যাতে স্বচ্ছ ভাবে হয় সেটাই দেখতে হবে নির্বাচন কমিশনকে |

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top