News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরির দাবিতে শিক্ষা অধিকর্তার দফতর ঘেরাও টেট উত্তীর্ণদের
Image

চাকরির দাবিতে শিক্ষা অধিকর্তার দফতর ঘেরাও টেট উত্তীর্ণদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ৷৷ চাকরির দাবিতে ত্রিপুরা সরকারের শিক্ষা অধিকর্তার দফতর ঘেরাও করেছেন টিচার ইলিজিবিটি টেষ্ট (টেট) পরীক্ষায় উত্তীর্ণ যুবক-যুবতীরা। শিক্ষা দফতরের উদ্যোগে গত ডিসেম্বরে আয়োজিত টেট পরীক্ষায় মোট ৭৯১ জন পাশ করেছেন। সম্প্রতি রাজ্য সরকারের শিক্ষা দফতর থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৪৫১ জনকে শিক্ষকতার চাকরি দেওয়া হবে। রাজ্য সরকারের শিক্ষা দফতরের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবার সরব হয়েছেন টেট উত্তীর্ণ যুবক-যুবতীরা।

আজ সোমবার দুপুরে রাজধানীর অফিস লেনে অবস্থিত শিক্ষা ভবন প্রাঙ্গণে তাঁরা এসে জমায়েত হন। তাঁরা অধিকর্তা ইউ কে চাকমার সঙ্গে দেখা করে আবেদন জানাতে চান, তাঁদের সকলকে শিক্ষক হিসেবে নিয়োগ করার দাবি নিয়ে। টেট উত্তীর্ণদের দাবি, রাজ্যে এক হাজারের বেশি শিক্ষকের পদ খালি আছে। তাই সরকার চাইলে সকলকে নিয়োগ করতে পারে। এদিকে শিক্ষা দফতরে অধিকর্তা না থাকায় তাঁরা তাঁদের দাবির কথা জানাতে পারেননি। ফলে ক্ষুব্ধ হয়ে অধিকর্তা ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। স্বভাবতই লোকসভা নির্বাচনের আগে যোগ্য বেকারদের বিক্ষোভে অনেকটাই অস্বস্থিতে পড়েছে সরকার।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top