News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের কোনও বিশ্ববিদ্যালয়ের নাম নেই ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে
Image

বাংলাদেশের কোনও বিশ্ববিদ্যালয়ের নাম নেই ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে

ঢাকা, ১১ মার্চ (হি. স.) : ‘টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ‘ তালিকায় বাংলাদেশের কোনও বিশ্ববিদ্যালয়ের নাম নেই। সম্প্রতি ২০১৯ সালে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং । সেই তালিকায় প্রথম ৫০ এর মধ্যে দেশি-বিদেশি ছাত্রছাত্রীর সংখ্যা, পাঠদানের মান ও বিভাগসহ ১৩টি বিষয়ের ভিত্তিতে মূল্যায়ন করে এই তালিকা তৈরি করেছে টাইমস হায়ার এডুকেশন।


ওই তালিকা অনুসারে, যথারীতি প্রথম স্থানটি রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দখলে। দ্বিতীয় ও তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে যথাক্রমে স্ট্যান্ডফোর্ড ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে। চতুর্থ স্থানে আছে ক্যালিফর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং পঞ্চম স্থানে আছে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজি। এই পাঁচটি বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের পর যে ৪৫টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে সেখানে দেখা মেলেনি বাংলাদেশের কোনও বিশ্ববিদ্যালয়ের নাম। এর আগে এশিয়ার ৩৫০ সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছিল টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং । গত বছরের সেই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ছিল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top