News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় কারাগারে ওয়াটার এটিএম চালু
Image

কেন্দ্রীয় কারাগারে ওয়াটার এটিএম চালু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ হাসপাতালের পর এবার ত্রিপুরার কেন্দ্রীয় কারাগারে ওয়াটার এটিএম চালু করা হয়েছে। রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের সিপাহিজলা জেলার বিশালগড় এলাকার কেন্দ্রীয় কারগারে এই ওয়াটার এটিএম চালু করেছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ। তাঁর সঙ্গে ছিলেন ওএনজিসি-র ত্রিপুরা অ্যাসেট ম্যানেজার জিকে সিংহরায়, আইজিপি প্রিজন জয়দীপ নায়েক প্রমুখ।


ওএনজিসি তাদের সামাজিক কর্মসূচির অংশ হিসেবে এই ওয়াটার এটিএম স্থাপন করেছে। এর আগেও তারা ত্রিপুরার রিজিওনাল ক্যানসার হাসপাতাল, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, আইজিএম হাসপাতাল, ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়াটার এটিএম স্থাপন করেছে। 
ত্রিপুরার উন্নয়নমূলক কাজে সহায়তা করার জন্য উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ ওএনজিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য পেশ করেছেন। তিনি বলেন, ত্রিপুরার বর্তমান সরকার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানকে সফল করার জন্য নানা কর্মসূচি পালন করছে। 
অপর দিকে অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট ম্যানেজার জিকে সিংহরায় বলেন, তাঁরা ত্রিপুরায় তাঁদের সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে ওয়াটার এটিএম স্থাপনের পাশাপাশি জৈবগ্রাম গড়ে তোলার জন্য রাজ্য সরকারকে আর্থিক সহায়তা করছেন। এ ছাড়া স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা-সহ সাধারণ মানুষের আর্থিক উন্নয়নের জন্যও তাঁকা কাজ করছেন। এই সব কাজের জন্য তাঁরা তাঁদের সামাজিক প্রকল্প থেকে রাজ্যে আরও ৮ কোটি টাকা খরচ করবেন।
উল্লেখ্য, ওয়াটার এটিএম-এ এক টাকার কয়েন দিলে এক লিটার ঠান্ডা ও পরিস্রুত জল পাওয়া যায়। তেমন দুই টাকা ও পাঁচ টাকার কয়েন দিলে যথাক্রমে দুই এবং পাঁচ লিটার জল পাওয়া যায়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top