News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষ্ণসার হরিণ হত্যা মামলা : সইফ, সোনালী ও তাব্বু-সহ অন্যান্যদের নোটিশ যোধপুর হাইকোর্টের
Image

কৃষ্ণসার হরিণ হত্যা মামলা : সইফ, সোনালী ও তাব্বু-সহ অন্যান্যদের নোটিশ যোধপুর হাইকোর্টের

যোধপুর, ১১ মার্চ (হি.স.): কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বিপাকে পড়লেন সইফ আলি খান, সোনালী বেন্দ্রে, নীলম কোঠারি, তাব্বু এবং দুশ্যন্ত সিং| সোমবার যোধপুর হাইকোর্ট উল্লেখিত প্রত্যেকের নামে নোটিশ জারি করেছে| ১৯৯৮ সালের ১২ অক্টোবর একটি বলিউড সিনেমার শ্যুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগে সলমন এবং তাঁর আরও কয়েকজন সহ অভিনেতার বিরুদ্ধে মামলা করা হয়| ওই তারকাদের বিরুদ্ধে অভিযোগ, একটি ছবির শ্যুটিংয়ের সময় বন্যপ্রাণী আইন লঙ্ঘন করে কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন তাঁরা| মামলার অন্য চার অভিযুক্তদের মধ্যে ছিলেন সইফ আলি খান, সোনালী বেন্দ্রে, নীলম ও তাব্বু|


এই মামলায় আগেই নিম্ন আদালতে রেহাই পেয়েছিলেন সইফ আলি খান, সোনালী বেন্দ্রে, নীলম, তাব্বু ও দুশ্যন্ত সিং| নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যোধপুর হাইকোর্টের দ্বারস্থ হয় রাজস্থান সরকার| রাজস্থান সরকারের আবেদনের প্রক্ষিতে সইফ আলি খান, সোনালী বেন্দ্রে, নীলম কোঠারি, তাব্বু ও দুশ্যন্ত সিংয়ের নামে নোটিশ জারি করেছে যোধপুর হাইকোর্ট| 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top