News Flash

  • Home
  • Uncategorized
  • সেন্ট্রাল দিল্লির বিকাশ ভবনে অগ্নিকাণ্ড, এসি থেকে আগুনের সূত্রপাত
Image

সেন্ট্রাল দিল্লির বিকাশ ভবনে অগ্নিকাণ্ড, এসি থেকে আগুনের সূত্রপাত

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): ফের অগ্নিকাণ্ড রাজধানী দিল্লিতে| কিছুদিন আগেই দিল্লির সিজিও কমপ্লেক্সে অবস্থিত পণ্ডিত দীনদয়াল অন্ত্যোদয় ভবনে ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন একজন সিআইএসএফ সাব-ইন্সপেক্টর| সেই অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার আগুন লাগল সেন্ট্রাল দিল্লির আইটিও-র কাছে অবস্থিত বিকাশ ভবনে| সোমবার দুপুর ১২.০৫ মিনিট নাগাদ বিকাশ ভবনের ছ’তলায় আগুন লাগে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই খবর দেওয়া হয় দিল্লি দমকলে| তত্ক্ষণাত্ আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন| দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই নিভিয়ে ফেলা হয়|


দিল্লির দমকলের অফিসার অতুল গর্গ জানিয়েছেন, সোমবার দুপুর ১২.১০ মিনিট ফোন করে জানানো হয়, বিকাশ ভবনের ছ’তলায় আগুন লেগেছে| খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন| দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি| তবে, একটি বাতানুকূল যন্ত্র পুড়ে গিয়েছে| দমকল অফিসার অতুল গর্গ আরও জানিয়েছেন, বাতানুকূল যন্ত্রে শর্টসার্কিটের কারণেই আগুনের সূত্রপাত|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top