News Flash

  • Home
  • Uncategorized
  • যাবতীয় জল্পনার অবসান, ওয়াই এস আর কংগ্রেস পার্টিতে যোগ দিলেন তেলুগু অভিনেতা আলি
Image

যাবতীয় জল্পনার অবসান, ওয়াই এস আর কংগ্রেস পার্টিতে যোগ দিলেন তেলুগু অভিনেতা আলি

হায়দরাবাদ, ১১ মার্চ (হি.স.): যাবতীয় জল্পনার অবসান| রাজনীতির ময়দানে নেমে পড়লেন তেলুগু কৌতুকাভিনেতা আলি| তাও আবার ২০১৯ লোকসভা নির্বাচনের প্রাক্কালেই| সোমবার সকালে ওয়াই এস আর কংগ্রেস পার্টি-তে যোগ দিলেন তেলুগু অভিনেতা আলি| সোমবার সকালে ওয়াই এস আর কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট ওয়াই এস জগনমোহন রেড্ডির উপস্থিতিতে ওয়াই এস আর কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছেন জনপ্রিয় এই কৌতুকাভিনেতা|


বিগত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল যে, ওয়াই এস আর কংগ্রেস পার্টিতে যোগ দিতে পারেন তেলুগু অভিনেতা আলি| যাবতীয় জল্পনার অবসান হল সোমবার সকালে| এদিন সকালে ওয়াই এস আর কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট তথা অন্ধ্রপ্রদেশের বিরোধী নেতা ওয়াই এস জগনমোহন রেড্ডির লোটাস পণ্ড বাসভবনে আসেন অভিনেতা আলি| জগনমোহন রেড্ডির সঙ্গে সাক্ষাত্ করার পর ওয়াই এস আর কংগ্রেস পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন জনপ্রিয় এই অভিনেতা| এরপরই আনুষ্ঠানিকভাবে ওয়াই এস আর কংগ্রেস পার্টিতে যোগ দেন তেলুগু অভিনেতা আলি|


প্রসঙ্গত, রবিবারই ১৭ তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন| গোটা দেশে মোট সাতটি দফায় ভোট হবে| ভোটগ্রহণ শুরু হবে ১১ এপ্রিল থেকে| শেষ দফার ভোটগ্রহণ হবে ১৯ মে| সপ্তদশ লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে ২৩ মে| দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভোট হবে আগামী ১১ এপ্রিল

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top