News Flash

  • Home
  • Uncategorized
  • মীরওয়াজ উমর ফারুককে ডেকে পাঠানোর জেরে কেন্দ্রের বিরুদ্ধে তোপ মুফতির
Image

মীরওয়াজ উমর ফারুককে ডেকে পাঠানোর জেরে কেন্দ্রের বিরুদ্ধে তোপ মুফতির

শ্রীনগর, ১০ মার্চ (হি.স.) : বিচ্ছিন্নতাবাদী সংগঠন মীরওয়াজ উমর ফারুককে ঢেকে পাঠিয়েছে এনআইএ। এর জেরে কেন্দ্রের প্রতি বেজায় চটেছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। বিষয়টিকে ‘নজিরবিহীন’ আখ্যা দিয়েছেন মুফতি।রবিবার মেহবুবা মুফতি ট্যুইটারে লেখেন, মীরওয়াজ উমর ফারুক স্রেফ বিচ্ছিন্নতাবাদী নেতা নন। তিনি কাশ্মীরি মুসলমানদের কাছে ধর্মীয় এবং আধ্যাত্মিক নেতা। এনআইএ তাঁকে ডেকে পাঠিয়ে নজিরবিহীন কাজ করেছে। ভারত সরকার কাশ্মীরিদের ধর্মীয় ভাবাবেগের উপর আধাত হেনেছে।

অন্য সমস্যার থেকে মনোযোগ ঘোরানোর জন্য কাশ্মীরিদের বলির পাঠা করা হচ্ছে।শনিবার মীরওয়াজ উমর ফারুককে শনিবার দিল্লিতে ডেকে পাঠিয়েছে এনআইএ। সন্ত্রাসবাদীদের কে অর্থ সাহায্য করছে তা পাকিস্তানপন্থী, বিচ্ছিন্নতাবাদী এই নেতার থেকে তদন্তকারী আধিকারিকের জানার চেষ্টা করবে। মীরওয়াজ ছাড়াও নাসিম গিলানিকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে দিল্লি। সোমবার রাজধানী দিল্লিতে এনআইএ-র সদর দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে মীরওয়াজ উমর ফারুক এবং নাসিম গিলানি। ২৬ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলা চালায় জইশ-ই-মহম্মদ। শহিদ হন ৪৯ জওয়ান। এরপর কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা মীরওয়াজ উমর ফারুক, নাসিম গিলানি, আশরাফ সেহরাই বাসভবনে তল্লাশি চালায় এনআইএ। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিক, শাব্বির শাহ, জাফর শাহ এবং মসারত আলমের বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছে এনআইএ।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top