News Flash

  • Home
  • Uncategorized
  • মেক্সিকোর নাইটক্লাবে দুষ্কৃতীদের গুলিতে নিহত ১৫
Image

মেক্সিকোর নাইটক্লাবে দুষ্কৃতীদের গুলিতে নিহত ১৫

মেক্সিকো, ১০ মার্চ (হি.স.) : নাইটক্লাবে দুষ্কৃতীদের গুলিতে নিহত ১৫। পাশাপাশি গুরুতর জখন সাত। শনিবার ভোররাতে চাঞ্চল্যকর ঘটনাটি মেক্সিকোর সালামাঙ্কা শহরের প্রসিদ্ধ লা প্লায়া মেনস ক্লাবে ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি সপ্তাহের শেষদিন হওয়ায় নাইটক্লাবে বহু মানুষের সমাগম হয়েছিল। শনিবার ভোররাতের দিকে তিনটি ভ্যানে করে সশস্ত্র দুষ্কৃতীর দল এসে নাইটক্লাবের ভেতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পরে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। গোটা নাইটক্লাবটিকে ঘিরে ফেলা হয়। অ্যাম্বুলেন্সের করে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে নাইটক্লাবেই ১৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে এলে আরও দুইজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কারা এই হামলা চালিয়েছে সেই বিষয়ে তদন্ত চলছে। তবে প্রাথমিক ভাবে অনুমান তেল মাফিয়ারা এই হামলা চালিয়েছে।

উল্লেখ্য, সালামাঙ্কায় একাধিক তৈল শোধনাগার রয়েছে। সম্প্রতি একদল মাফিয়ার সেখান থেকে তেল চুরি করার ঘটনা প্রকাশ্যে আসতেই কঠোর হাতে এর বিরুদ্ধ অভিযান চালাচ্ছ প্রশাসন। সেই মাফিয়ারা এই হামলার সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top