News Flash

  • Home
  • Uncategorized
  • রায়পুরে ঝুপড়িতে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু দুই শিশু-সহ একই পরিবারের তিন সদস্যের
Image

রায়পুরে ঝুপড়িতে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু দুই শিশু-সহ একই পরিবারের তিন সদস্যের

রায়পুর, ৯ মার্চ (হি.স.): ভোরে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ছত্তিশগড়ের রাজধানী শহর রায়পুরে দুই শিশু-সহ নিহত একই পরিবারের তিন সদস্যের। পাশাপাশি গুরুতর আহত দুই মহিলা। শনিবার ছত্তিশগড়ের রাজধানী শহর রায়পুরের সিদ্ধার্থচক লাগোয়া মোতিলাল নেহেরু কলোনী মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের সাক্ষী রইল। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোর ৪টে নাগাদ ওই ঝুপড়িতে আগুন লাগে। সেই সময় ঝুপড়িটি ভেতরে ঘুমিয়ে ছিল একই পরিবারের পাঁচ সদস্য। ঘটনাস্থলেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় একজনের। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় ডিকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুই শিশুকে মৃত বলে ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের আরও দুই সদস্যের চিকিৎসা চলছে। কি কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে| তবে প্রাথমিক তদন্তের পর দমকলের অনুমান, শর্টিসার্কিট থেকে আগুন লেগেছে।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সুদীপ ও তাঁর দুই মেয়ে টুকটুক (০৫) এবং কাব্যর (১৩) অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে। অন্যদিকে, সুদীপের মা এবং স্ত্রীয়ের চিকিৎসা ডিকেএম হাসপাতালে চলছে। সুদীপের শ্বশুড়ের দাবি করেছেন শর্টিসার্কিট থেকে নয় আগুন লাগালো হয়েছিল| পুলিশের তরফে জানানো হয়েছে সুদীপ তাঁর পরিবারকে নিয়ে ১০ বাই ১০-এর ছোট্ট ঝুপড়িতে থাকত। কলোনীতে আগুন ছড়াতে দেখে স্থানীয় বাসিন্দারা দমকলকে খবর দেয়। কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top