News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচলপ্রদেশে তুষারধস : উদ্ধার এক সেনা জওয়ানের দেহ
Image

হিমাচলপ্রদেশে তুষারধস : উদ্ধার এক সেনা জওয়ানের দেহ

কিন্নর, ২ মার্চ (হি. স.) : হিমাচলপ্রদেশের নামগিয়ায় তুষারধসে নিখোঁজ হওয়া পাঁচ সেনা জওয়ানের মধ্যে আরও একজনের দেহ উদ্ধার করা হয়েছে শনিবার। গত আঠারো দিন ধরে কিন্নর জেলায় নিখোঁজদের উদ্ধারকার্য চালাচ্ছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং সেনাবাহিনী।

জেলা পুলিশের ডেপুটি কমিশনার গোপাল চান্দ জানান, গত ২০ ফেব্রুয়ারি হিমাচলপ্রদেশের কিন্নরের নামগিয়ায় তুষারধসে নিখোঁজ পাঁচ সেনার মধ্যে এদিন একজনের দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। সেনা হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই নিয়ে এপর্যন্ত মোট তিনজনের দেহ উদ্ধার হল।

জেলা পুলিশের ডেপুটি কমিশনার এদিন জানান, \”গত ২০ ফেব্রুয়ারি জেলার নামগিয়া অঞ্চলে সেনাবাহিনীর ছয় জনের একটি দল পেট্রোলিংয়ে যায় এবং তুষারঝড়ের কবলে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সেনা জওয়ানের। পরে তাঁর দেহ উদ্ধার হয় এবং নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চলতে থাকে। এরপর টানা এগারো দিনের অভিযানের পর একজনের দেহ উদ্ধার হয়, তার কয়েকদিন পরেই উদ্ধার হয় আরও এক সেনাকর্মীর দেহ এবং এপর্যন্ত মোট আঠারো দিনের অভিযানে আরও এক সেনাকর্মীর দেহ উদ্ধার হয়েছে।\” বর্তমানে সেনার ২৫০ জওয়ান ও ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের কর্মী এবং বর্ডার রোডস অর্গানাইসেশন এই অঞ্চলে নিখোঁজ সেনাদের উদ্ধারকার্যে নিযুক্ত রয়েছেন। অন্যদিকে, হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর সরকারিভাবে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top