News Flash

  • Home
  • Uncategorized
  • জেলে বসেই আরজেডির প্রার্থী তালিকা ঠিক করবেন লালুপ্রসাদ যাদব
Image

জেলে বসেই আরজেডির প্রার্থী তালিকা ঠিক করবেন লালুপ্রসাদ যাদব

পাটনা, ৯ মার্চ (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে আরজেডির প্রার্থী তালিকা ঠিক করার ক্ষেত্রে শেষ সিদ্ধান্ত নেবেন লালুপ্রসাদ যাদব। শনিবার আরজেডির সংসদীয় দলের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরজেডির জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ মনোজ ঝা বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে দলের প্রার্থী কারা হবেন সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লালুপ্রসাদ যাদব। পাশাপাশি রাজ্যের বিধানসভা একাধিক উপনির্বাচনে দলের প্রার্থী তালিকা ঠিক করার দায়িত্ব লালুপ্রসাদ যাদবের হাতে ছাড়া হয়েছে। এমন কি লোকসভা নির্বাচনে বিভিন্ন দলের সঙ্গে জোটের আসন সমঝোতার ক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত লালুপ্রসাদ যাদবের উপর ন্যাস্ত করা হয়েছে।

পশুখাদ্যে কেলেঙ্কারিতে দোষীসাব্যস্ত হয়ে রাঁচি জেলে বন্দি রয়েছেন এক সময়ের বিহারের দাপুটে নেতা লালুপ্রসাদ। জেলে বন্দি থাকলেও জাতীয় রাজনীতি সম্পর্কে যথেষ্ট খবর রাখেন তিনি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top