News Flash

Image

ফাঁসিতে আত্মঘাতি শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ মার্চ৷৷ নিজ বাড়িতেই ফাঁসিতে আত্মঘাতি হয়েছেন এক শিক্ষক৷ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ বিশালগড় থানাধীন রাউৎখলা এলাকার বাসিন্দা রূপক সাহা(২৮) নিজ বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷

জানা গেছে, প্রতিদিনের মতোই আজ রূপক সাহা বিশালগড় আনন্দমার্গ সুকলে যান৷ ওই সুকলে তিনি শিক্ষকতা করেন৷ আজ তিনি সুকলের যাওয়ার পর চিকিৎসকের যাবেন বলে প্রধান শিক্ষক মানিক দেবনাথের কাছ থেকে অনুমতি নিয়ে সুকল ছুটির এক ঘন্টা আগেই বেরিয়ে যান৷ সেখান থেকে তিনি চিকিৎসকের কাছে গিয়েছেন বলে খবর৷ বাড়ি ফিরেই তিনি আত্মহত্যা করেছেন৷ ফলে, তাঁর আত্মহত্যা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ শিক্ষক হিসেবে এলাকায় যথেষ্ট সুনাম ছিল তাঁর৷

খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, শুক্রবার ময়না তদন্তের পর তাঁর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ পুলিশ আরো জানিয়েছে, তাঁর মৃত্যুর কারণ খোঁজে বের করা হবে৷ ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে৷ রূপক সাহার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top