News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষকের মারে জ্ঞান হারালো ছাত্রী
Image

শিক্ষকের মারে জ্ঞান হারালো ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ শিক্ষকের মারধরে জ্ঞান হারালো এক ছাত্রী৷ ঘটনাটি ঘটেছে মোহনপুর বিধানসভা কেন্দ্রের অধীন উত্তর তারানগর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে৷

অভিযোগে জানা গেছে, ক্লাস চলাকালে শিক্ষক কৃষ্ণপদ ঘোষ ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পাপিয়া সরকারকে মারধর করেন৷ ক্লাসের পড়া তৈরি করে দিতে না পারার কারণেই শিক্ষক ওই ছাত্রীকে মারধর করেন বলে অভিযোগ৷ শিক্ষকের বেধড়ক মারধরে ওই ছাত্রী শ্রেণীকক্ষেই অজ্ঞান হয়ে পড়ে৷ অবস্থা বেগতিক দেখে শিক্ষকরা তাকে হাসপাতালে নিয়ে যান৷ খবর পাঠানো হয় তার বাড়িতে৷ খবর পেয়ে দ্রুত সুকলে ছুটে আসেন ছাত্রী বাবা জীবন সরকার৷ সুকলে এসে জানতে পারেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ সঙ্গে সঙ্গে তিনি সুকল থেকে হাসপাতালে ছুটে যান৷

জানা গেছে, প্রায় আড়াই ঘণ্টা পর ওই ছাত্রী জ্ঞান ফেরে৷ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী এবং অভিভাবক মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ শিক্ষাঙ্গনে ছাত্র ছাত্রীদের মারধর করা নিষিদ্ধ সত্ত্বেও একাংশের শিক্ষক-শিক্ষিকা এ ধরনের আচরণ অব্যাহত রেখেছেন৷ আধুনিক শিক্ষা ব্যবস্থায় ছাত্র ছাত্রীদের কোন ভাবেই মারধর করা যাবে না৷ কিন্তু এই নিয়ম অনেক ক্ষেত্রেই লঙ্ঘিত হচ্ছে৷ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ছাত্রী বাবা৷ এদিকে, উত্তর তারানগর সুকলে পঠন পাঠন নিয়ে নানা প্রশ্ণ দীর্ঘদিন ধরে উঠছে৷ সুকলে নিয়মমাফিক শিক্ষক-শিক্ষিকা আসেন না৷ নির্ধারিত সময়ে শিক্ষক-শিক্ষিকারা সুকলে না আসলে নিজেদের কর্তব্য জাহির করতে গিয়ে ছাত্র-ছাত্রিদের বেধড়ক মারধরের ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ৷ এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য এলাকাবাসী শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top