News Flash

Image

চাল চুরি করতে গিয়ে আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ চাল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক ব্যাক্তি৷ জানা গেছে, টিআর-০১-১৬৯১ নম্বরের ট্রাকে করে ২২০ বস্তা চাল রাজ্য গুদাম থেকে দামছড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় বুধবার৷ এরই মধ্যে গোপন সূত্রে পুলিশ খবর পায় কৃষ্ণপুর পেট্রোল পাম্পের কাছে রেশন দোকানের জন্য নির্ধারিত চাল চুরি করা হচ্ছে৷ খবর পেয়েই পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সদলবলে অভিযানে নামেন৷ বৃহস্পতিবার ভোর চারটা নাগাদ কৃষ্ণপুর পেট্রোল পাম্পের সামনে চাল চুরি করতে গিয়ে ট্রাক চালক মহানন্দ নাথ হাতেনাতে ধরা পড়েন৷ তাকে গ্রেপ্তার করার আগেই ১৫ বস্তা চাল গায়েব হয়ে গিয়েছে৷

জানা গেছে, সকাল ১০টা নাগাদ ট্রাকটি পুণরায় রাজ্য গোদামে নিয়ে যায় পুলিশ৷ সেখানে ওজন নিয়ে দেখা যায় ৭৯০ কেজি চাল কম রয়েছে৷ পুলিশ এই চুরির ঘটনায় ট্রাক চালক মহানন্দ নাথকে গ্রেপ্তার করে ধর্মনগর থানায় নিয়ে যায়৷ শুক্রবার তাকে আদালতে তোলা হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top