News Flash

  • Home
  • Uncategorized
  • মন্ত্রিসভায় সিদ্ধান্ত, পিপিপি মডেলে কলেজ, ইউজিসি স্কেল অধ্যাপকদের
Image

মন্ত্রিসভায় সিদ্ধান্ত, পিপিপি মডেলে কলেজ, ইউজিসি স্কেল অধ্যাপকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ রাজ্যে ৭টি ডিগ্রি কলেজ পিপিপি মডেলে স্থাপনে মন্ত্রীসভা অনুমোদন দিয়েছে৷ পাশাপাশি, ২২টি ডিগ্রি কলেজ, ২টি বিএড কলেজ, ১টি ল-কলেজ ও ১টি মিউজিক কলেজ এবং এমবিবি বিশ্ববিদ্যালয়ের ৫৩৭ জন অধ্যাপকদের ইউজিসি স্কেল অনুসারে বেতন দেওয়া হবে৷ সেক্ষেত্রে এই সিদ্ধান্ত ২০১৭ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে৷ মন্ত্রিসভা এর অনুমোদন দিয়েছে৷

বৃহস্পতিবার রাতে মহাকরণে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, পিপিসি মডেলে রাজ্যে আরও ৭টি কলেজ স্থাপনে মন্ত্রিসভা আজ অনুমোদন দিয়েছে৷ পুরাতন আগরতলা, জিরানীয়া, পানিসাগর, সালেমা, কাকড়াবন, করবুক এবং কদমতলায় ওই কলেজ স্থাপন করা হবে৷ এর জন্য শীঘ্রই দরপত্র আহ্বান করা হবে৷ তিনি আরও জানান, ইউজিসি এবং এনএএসি স্বীকৃত হলেই কলেজ স্থাপন করতে পারবে বেসরকারী সংস্থা৷ এক্ষেত্রে রাজ্য সরকার প্রতি কলেজ ১ কোটি টাকা করে আর্থিক সহায়তা দেবে৷

তিনি আরও জানান, ২২টি সাধারণ ডিগ্রি কলেজ, ২টি বিএড কলেজ, ১টি ল-কলেজ, ১টি মিউজিক কলেজ এবং এমবিবি বিশ্ববিদ্যালয়ের ৫৩৭ জন অধ্যাপকদের ইউজিসি স্কেল দেওয়া হবে৷ আজ মন্ত্রিসভা এর অনুমোদন দিয়েছে৷ এই সিদ্ধান্ত ২০১৭ সালের ১লা অক্টোবর থেকে কার্যকর হবে৷ তাতে ৩১ কোটি ৬২ লক্ষ টাকা অতিরিক্ত খরচ হবে৷ সাথে যোগ করেন, এজিএমসির ৯৩ জন, ভেটেরিনারি কলেজের ৩৪জন, কৃষি কলেজের ২৪জন এবং আর্ট এন্ড ক্রাফট কলেজের ৫ জন অধ্যাপক আবেদন জানালে তাদের বিষয়টিও রাজ্য সরকার বিবেচনা করবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top