News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যা মামলা : সুপ্রিম রায়কে স্বাগত জানালেন মায়াবতী
Image

অযোধ্যা মামলা : সুপ্রিম রায়কে স্বাগত জানালেন মায়াবতী

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): মধ্যস্থতার মাধ্যমে রাম জন্মভূমি-বাবরি মসজিদ সম্পর্কিত জমি বিবাদের নিষ্পতি হোক, এমনটাই দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানাল বহুজন সমাজ পার্টি (বিএসপি)। অযোধ্যা বিবাদ নিষ্পতি করতে মধ্যস্থতাকারী হিসেবে তিন সদস্যের প্যানেল তৈরি করে দিয়েছে সর্বোচ্চ আদালত| সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইব্রাহিম খালিফুল্লার নেতৃত্বাধীন ওই কমিটিকে আট সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে| প্যানেলের অন্য দুই সদস্য হলেন ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর এবং বর্ষীয়ান আইনজীবী শ্রীরাম পঞ্চু| শুক্রবার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী একে \”প্রশংসাজনক\” বলেছেন।

শুক্রবার অযোধ্য মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে মাইক্রোব্লগিং সাইট টুইটারে মায়াবতী বলেছেন, ‘‘রাম জন্মভূমি-বাবরি মসজিদ সম্পর্কিত জমি বিবাদ মেটাতে মাননীয় সুপ্রিম কোর্টের মধ্যস্থতার পক্ষে রায় একটি ইতিবাচক পদক্ষেপ। সম্পর্ক যাতে আরও ভালো হয় সেই উদ্দেশ্যে সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত একটি ইতিবাচক পদক্ষেপ। বহুজন সমাজ পার্টি (বিএসপি) এই রায়কে স্বাগত জানায়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top