News Flash

  • Home
  • Uncategorized
  • পিএমও-র বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, রাফাল নিয়ে ফের তোপ দাগলেন রাহুল
Image

পিএমও-র বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, রাফাল নিয়ে ফের তোপ দাগলেন রাহুল

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি গিয়েছে রাফাল চুক্তির নথি| বুধবারই সুপ্রিম কোর্টে এই কথা স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার| রাফাল চুক্তির নথি প্রতিরক্ষা দফতর থেকে চুরির ঘটনায় ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাহুলের প্রশ্ন, ‘কেন জেপিসি তদন্তের দাবি খারিজ করা হল?’ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘একদিকে আপনি বলছেন নথি খুঁজে পাওয়া যাচ্ছে না, সুতরাং এর অর্থ হল নথিগুলি সত্যিই ছিল| পরিষ্কারভাবে নথিগুলিতে লেখা রয়েছে যে, পিএমও সমান্তরালভাবে দরদাম চালিয়ে যাচ্ছিল|’ রাহুল গান্ধী আরও বলেছেন, ‘রাফাল নথি চুরি হওয়ার ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে অবশ্যই কড়া ব্যবস্থা গ্রহণ করা উচিত| একইসঙ্গে সমান্তরাল দরদামের জন্য পিএমও-র বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত| অনিল আম্বানিকে সুবিধা দিতেই কি দরদাম? পিএমও-র ভূমিকাও খতিয়ে দেখতে হবে|’

এদিনের সাংবাদিক বৈঠকে রাফাল নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করার পাশাপাশি ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক প্রসঙ্গেও বক্তব্য রেখেছেন রাহুল গান্ধী| কংগ্রেস সভাপতির কথায়, ‘এ বিষয়ে (বায়ুসেনার এয়ার স্ট্রাইকের প্রমাণ) আমি বিশেষ কিছু বলতে চাই না| তবে, শহিদ সিআরপিএফ জওয়ানদের পরিবারের কেউ কেউ এই ইস্যু উত্থাপণ করেছেন| তাঁরা বলছেন, আমরা আঘাত পেয়েছি| তাই কি ঘটেছিল দয়া করে আমাদের জানান|’

প্রসঙ্গত, বুধবার ছিল রাফাল রায় পুনর্বিবেচনার আর্জি সংক্রান্ত শুনানি| সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানায়, প্রতিরক্ষা মন্ত্রক থেকেই চুরি গিয়েছে রাফাল চুক্তির নথি| অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল জানান, যেহেতু চুরি যাওয়া নথিকেই বিরোধীরা প্রামাণ্য দলিল হিসেবে পেশ করেছে, তাই অবিলম্বে এই আবেদন খারিজ করা হোক| কেন্দ্রের এই স্বীকারোক্তির পর রাফাল মামলা নতুন মোড় নিল| আগামী ১৪ মার্চ ফের শুনানি| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top