News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত
Image

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত

মনির হোসেন, ঢাকা ৭ মার্চ ।। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস।বৃহস্পতিবার বঙ্গভবনে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে ভারতের নতুন দূত তার পরিচয়পত্র পেশ করেন। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে। পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন দিল্লির পেশাদার কূটনীতিক রীভা। গত ১ মার্চ বিদায় নেয়া হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হয়ে ঢাকায় আসেন তিনি। ভারতীয় হাইকমিশন জানায়, ঢাকায় আসার পূর্বে তিনি (রীভা গাঙ্গুলী দাস) ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের (আইসিসিআর) মহাপরিচালক ছিলেন। পেশাদার কূটনীতিক রীভা গ্ঙ্গাুলী দাস ১৯৮৬ সালে ভারতীয় বিদেশ সেবায় যোগ দেন। তার আগে তিনি দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top