News Flash

  • Home
  • Uncategorized
  • মাধববাড়ির ঘটনায় ম্যাজিস্ট্রেট তদন্তে অসঙ্গতি রয়েছে ঃ আইএনপিটি
Image

মাধববাড়ির ঘটনায় ম্যাজিস্ট্রেট তদন্তে অসঙ্গতি রয়েছে ঃ আইএনপিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ৫ মার্চ৷৷ জিরানিয়ার মাধববাড়িতে গত ৮ জানুয়ারি নেসুর ডাকা বনধ চলাকালে বনধ সমর্থকদের ওপর হিংসাত্মক কার্যকলাপের ঘটনার পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত রিপোর্টকে অসঙ্গতিপূর্ণ বলে দাবি করেছে আই এন পি টি৷ বিধানসভার বাজেট অধিবেশন চলাকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ ব্যাপারে যে বিবৃতি দিয়েছেন তা থেকেই তা প্রমাণিত বলে দাবি করেছেন বিজয় রাঙ্খলরা৷ হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিতে দিয়ে বিচারবিভাগীয় তদন্ত করার জন্য দাবী জানিয়েছে সংগঠন৷

মঙ্গলবার আগরতলায় আইএনপিটির রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মাধববাড়িতে গত ৮ জানুয়ারি সংঘটিত ঘটনা সম্পর্কে রাজ্য সরকারের তরফে যে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করা হয়েছে সেই তদন্ত রিপোর্টকে অসঙ্গতিপূর্ণ বলে দাবি করেছেন সংগঠনের নেতৃবৃন্দ৷ ম্যাজিস্ট্রেট পর্যায়ের এই তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা না হলেও বিধানসভা অধিবেশন এ তদন্ত রিপোর্ট পেশ করেছেন মুখ্যমন্ত্রী৷ এই তদন্ত রিপোর্ট সম্পর্কে বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী যে তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছেন তার সঙ্গে প্রকৃত ঘটনার অনেক ফারাক রয়েছে বলে আইএনপিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে৷

আইএনপিটি সভাপতি বিজয় কুমার রাংখল বলেন, ওই দিনের ঘটনায় গুলিতে যারা আহত হয়েছিলেন তারা রাইফেলের গুলিতে নাকি পিস্তলের গুলিতে গুলিবিদ্ধ হয়েছিলেন সে সম্পর্কে বিবৃতিতে স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি৷ কতজন গুলিবিদ্ধ হয়েছিলেন তাও বলা হয়নি৷ টিএসআর, পুলিশ নাকি সিআরপিএফ গুলি চালিয়েছিল তারও কোন করেননি মুখ্যমন্ত্রী৷ সাথে যোগ করেন, ঘটনার পর যে অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে যাওয়া হচ্ছিল সেই অ্যাম্বুলেন্স এবং রোগীকে মারধর করা হয়৷ শুধু তাই নয় পার্শ্ববর্তী দশরাম পাড়ায় বাড়ি ঘরে হামলা চালানো হয়েছিল৷ কেন এই হামলা চালানো হয়েছিল এবং কারা এই হামলার সঙ্গে যুক্ত সে সম্পর্ক মুখ্যমন্ত্রীর বিবৃতিতে কিছুই উল্লেখ নেই বলে অভিযোগ করেন আইএনপিটির সভাপতি৷ তাঁর অভিযোগ, নিরাপত্তা কর্মীরাই এই হামলা ও ভাঙচুর চালিয়েছে৷ তিনি বলেন, তারাই মহারাজা বীর বিক্রম কিশোরের স্ট্যাচু নষ্ট করে দিয়েছে৷ তাঁর কথায়, বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে এসব বিষয় স্পষ্ট হওয়া প্রয়োজন ছিল বলে মনে করে আইএনপিটি৷ তাই, অসঙ্গতিপূর্ণ এই তদন্ত রিপোর্ট এর বিরোধিতা করে হাইকোর্টে কর্মরত একজন বিচারপতিকে দিয়ে তদন্ত না করলে আইএনপিটি বৃহত্তর আন্দোলনে যাবে৷ এমনকি আইনের আশ্রয় নেবেন বলেও শ্রীরাঙ্খল হুশিয়ারী দিয়েছেন৷

শ্রীরাঙ্খল আরো বলেন, গত ৮ জানুয়ারি মাধব বাড়িতে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাধারণ পোশাকে কিছু লোকজন সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ৷ তারা বিজেপির শ্রমিক সংগঠন বিএমএস সমর্থক বলেও দাবি করেন তিনি৷ তাঁর কথায়, ১৯৮০ সালে দূর্গা চৌমুহনী ভিলেজে যেভাবে হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত করা হয়েছিল সেই ধাঁচেই মাধববাড়িতে ওইদিন হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত করার চেষ্টা করা হয়েছিল৷

এদিন আইএনপিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা অভিযোগ করেন, ৮ জানুয়ারি মাধববাড়িতে শান্তিপ্রিয় গণতান্ত্রিক আন্দোলনকে বিজেপি আইপিএফটি জোট সরকার হিংসাশ্রয়ী আখ্যায়িত করেছে৷ এ ধরনের মন্তব্যের মধ্য দিয়ে জনজাতিগোষ্ঠীকে সন্ত্রাসবাদি আখ্যায়িত করার চেষ্টাও করা হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন৷

এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত ২৩ জানুয়ারি দেশের দশটি স্ব-শাসিত জেলা পরিষদকে অধিক ক্ষমতা প্রদানের অনুমোদন দিয়েছে৷ মন্ত্রিসভা সিদ্ধান্ত নিলেই ক্ষমতা বাড়ানো যায় না বলে উল্লেখ করেন আই এন পি টি নেতৃবৃন্দ৷ এজন্য লোকসভায় বিল পাস করার প্রয়োজন বলে মনে করেন তারা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top