News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুকন্যার ধর্ষক পুলিশের জালে
Image

শিশুকন্যার ধর্ষক পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৫ মার্চ৷৷ চোরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর এলাকায় সাত বছরের এক শিশুকন্যার নাবালক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ৷ সোমবার সংঘটিত ন্যাক্কারজনক শিশুকন্যা ধর্ষণ-কাণ্ডের ১৮ ঘণ্টার মাথায় সাফল্য লাভ করেছে চোরাইবাড়ি থানার পুলিশ৷ মঙ্গলবার অভিযুক্ত কিশোরকে ফুলবাড়ি এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে ধর্মনগর জুভেনাইল কোর্টে সমঝে দিয়েছে৷

উল্লেখ্য, গতকাল সোমবার বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ গ্রামেরই বছর ষোলোর এক তরুণ শিশুকন্যাকে চকলেট দেবে বলে ফুঁসলিয়ে বাড়ি থেকে ডেকে পার্শবর্তী প্রায় তিনশো মিটার দূরে এক গভীর জঙ্গলে নিয়ে যায়৷ সেখানে শিশুটির সঙ্গে তার লালসা চরিতার্থ করে৷ শিশুটি যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে৷ এলাকার জনৈক মহিলা তা শোনে সঙ্গে সঙ্গে গ্রামের মানুষজনকে অবগত করেন বিষয়টি৷ গ্রামের জনতা অভিযুক্তকে ধরতে ছুটে যান৷ কিন্তু ততক্ষণে অভিযুক্ত পালিয়ে গা ঢাকা দেয়৷

এদিকে রক্তাক্ত শিশুকন্যাকে জঙ্গল থেকে উদ্ধার করে প্রথমে কদমতলা গ্রামীণ হাসপাতালে এবং পরে সংকটজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ইত্যবসরে সন্ধ্যায় ধর্ষিতা শিশুকন্যাজর পরিবারের পক্ষ থেকে চোরাইবাড়ি থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগের ভিত্তিতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৬/৫১১/০৬ ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে ধরতে অভিযান চালিয়ে আজ তাকে ফুলবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ৷ মামলা নম্বর ৫/২০১৯৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top