News Flash

  • Home
  • Uncategorized
  • শীঘ্রই বাড়বে বিদ্যুৎ মাশুল
Image

শীঘ্রই বাড়বে বিদ্যুৎ মাশুল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ বিদ্যুৎ মাশুল খুব শীঘ্রই বাড়তে চলেছে৷ বিদ্যুৎ রেগুলেটরি কমিশন সেই মর্মে চিন্তা ভাবনা করছে৷ কমিশনের মতে প্রতি বছর মাশুল বৃদ্ধি হওয়া উচিত৷ কিন্তু, বেশ কয়েকবছর ধরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হচ্ছেনা৷ একথা জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিব মনোজ কুমার৷

তিনি বলেন, প্রতি বছর বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হওয়া উচিত৷ কিন্তু, পূর্বতন সরকার এ বিষয়ে ভাবেনি৷ ফলে, এখন বিদ্যুৎ মাশুল বৃদ্ধিতে ভোক্তারা কিছুটা অসন্তুষ্ট হবেন৷ কারণ, গত কয়েক বছরে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি না হওয়ায় সমস্ত হিসেব নিকেশ করে যে হারে মাশুল বৃদ্ধি হবে তাতে ভোক্তাদের কিছুটা বোঝা বাড়বে৷

তিনি বলেন, বর্তমানে বিদ্যুৎ ক্রয় এবং বিক্রির ক্ষেত্রে বিরাট ফারাক রয়েছে৷ এই পরিস্থিতির কারণে নিগমকে আর্থিক লোকসান বহন করতে হচ্ছে৷ তাছাড়া, গ্রামীণ এবং শহর এলাকায় বিদ্যুতের বিল বকেয়া থাকার কারণে নিগমের আর্থিক লোকসানের বহর বেড়েই চলেছে৷ তিনি জানান, ২ লক্ষাধিক ভোক্তার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে৷ তবে, বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top