News Flash

  • Home
  • Uncategorized
  • পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, কর্ণাটকে মৃত্যু তিনটি শিশু-সহ পাঁচজনের
Image

পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, কর্ণাটকে মৃত্যু তিনটি শিশু-সহ পাঁচজনের

বেঙ্গালুরু, ৫ মার্চ (হি.স.) : পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা গাড়ির। নিহত একই পরিবারের তিন শিশু-সহ পাঁচ সদস্যের। গুরুতর আহত দুই। মঙ্গলবার ভোরে কর্ণাটকের নিলামঙ্গলায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ধর্মস্থলে পুজো দিয়ে গাড়িতে করে বেঙ্গালুরু যাওয়ার সময় নিলামঙ্গলার কাছে গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো দিক থেকে আসা যাত্রীবোঝাই বাসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসে। খবর দেওয়া পুলিশকে। ঘটনাস্থলে আসে নিলামঙ্গলা থানার পুলিশ। গ্রামবাসীদের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভেতর থেকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। আহত বাসচালক ভীমরাও চবন এবং এক বাসযাত্রীকে উদ্ধার করে নিলামঙ্গলার সরকারী হাসপাতালে ভর্তি করানো হয়। নিহতদের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন ইলুমালাই, তাঁর স্ত্রী কমলা এবং তাঁদের তিন সন্তান গীথা, গিরিধর, কিরণ। দুর্ঘটনার তদন্ত করার জন্য ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিশ। চলছে তদন্ত। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top