News Flash

  • Home
  • Uncategorized
  • চূড়ান্ত প্রত্যাঘাত নিরাপত্তা রক্ষী বাহিনীর, ত্রালে এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী
Image

চূড়ান্ত প্রত্যাঘাত নিরাপত্তা রক্ষী বাহিনীর, ত্রালে এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ৫ মার্চ (হি.স.): ফের প্রত্যাঘাত নিরাপত্তা রক্ষী বাহিনীর| জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| তবে, দুঃসংবাদ হল-নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই চলাকালীন এনকাউন্টারের মাঝে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন একজন সাধারণ নাগরিক| এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| এনকাউন্টারস্থলে তল্লাশি অভিযান চালানোর পর দু’টি একে-৪৭ রাইফেল বাজেয়াপ্ত করেছে পুলিশ| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গুলির লড়াই চলাকালীন আহত হয়েছেন ফারুক আহমেদ (৪৫) নামে একজন সাধারণ নাগরিক| ওই ব্যক্তিকে উদ্ধার করে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়েছে| 


জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল টাউনশিপের মির মোহাল্লা এলাকায় অবস্থিত একটি বাড়িতে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাত থেকেই ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা রক্ষী বাহিনী| গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালানোর পর, রাতের অন্ধকারের কারণে অভিযান সাময়িকের জন্য বন্ধ রাখা হয়|

এরপর মঙ্গলবার ভোর থেকে পুনরায় শুরু হয় জঙ্গি নিকেশ অভিযান| মঙ্গলবার সকালেও নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়| পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সকালে সন্দেহজনক ওই বাড়িটিতে নিরাপত্তা বাহিনী বিস্ফোরণ ঘটায়| এরপরই গুলি করে খতম করা হয় ওই দু’জন সন্ত্রাসবাদীকে| এই সময় গুরুতর আহত হয়েছেন ফারুক আহমেদ নামে একজন সাধারণ নাগরিক| তাঁকে উদ্ধার করে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়েছে| আপাতত নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে| প্রসঙ্গত, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পর থেকে এযাবত্ কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে লাগাতার সাফল্য পাচ্ছে নিরাপত্তা বাহিনী| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top