News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে উত্তেজনা অব্যাহত, রাজৌরিতে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনাবাহিনীর
Image

সীমান্তে উত্তেজনা অব্যাহত, রাজৌরিতে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনাবাহিনীর

জম্মু, ৫ মার্চ (হি.স.): আগেও বহুবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী| তবে সেই সময় প্রতিদিন নয়, মাঝে মধ্যেই সংঘর্ষবিরতি ভেঙে হামলা চালিয়েছে পাকিস্তানি রেঞ্জার্স| কিন্তু, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পর থেকেই পাকিস্তানি সেনাবাহিনীর হামলা প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে| মঙ্গলবার ফের আন্তর্জাতিক সীমান্ত বরাবর আক্রমণ শানাল পাকিস্তানি সেনাবাহিনী| মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে হামলা চালায় পাক সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| পাক হামলায় এবার অবশ্য হতাহতের কোনও খবর নেই|

মুখে শান্তি ও আলোচনার কথা বলছে পাকিস্তান| আর পিঠপিছে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে| ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিট নাগাদ রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে আক্রমণ শানায় পাক সেনাবাহিনী| এদিনের হামলায় হতাহতের কোনও খবর নেই| তবে, পাক সেনাবাহিনীর উপর্যুপরি হামলার জেরে ভারত-পাক সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে| উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের একাধিক প্রশিক্ষণ শিবির গুড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা| তার মধ্যে রয়েছে বালাকোটে অবস্থিত জইশ জঙ্গিদের বৃহত্তম প্রশিক্ষণ শিবির| পুলওয়ামা হামলার প্রত্যঘাতে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পর থেকেই সীমান্ত বরাবর লাগাতার হামলা চালাচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী| এযাবত্ পাক হামলায় মৃত্যু হয়েছে এক মহিলা ও তাঁর দুই সন্তানের| পাক সেনাবাহিনী সর্বাধিক হামলা চালিয়েছে পুঞ্চ এবং রাজৌরি জেলায়|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top