News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামা জঙ্গি হামলাকে ‘দুর্ঘটনা’ আখ্যা দিলেন দ্বিগ্বিজয় সিং, তীব্র নিন্দা ভি কে সিং ও জাভড়েকরের
Image

পুলওয়ামা জঙ্গি হামলাকে ‘দুর্ঘটনা’ আখ্যা দিলেন দ্বিগ্বিজয় সিং, তীব্র নিন্দা ভি কে সিং ও জাভড়েকরের

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলায় অকালেই প্রাণ হারিয়েছেন সিআরপিএফ-এর ৪২-এরও বেশি জওয়ান| পুলওয়ামা জঙ্গি হামলার পর থেকেই ক্ষোভে ফুঁসছে দেশের প্রত্যেকটি জনগণ| পুলওয়ামা হামলার প্রত্যাঘাতে কিছুদিন আগেই পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের একাধিক ঘাঁটি ও প্রশিক্ষণ শিবির গুড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা| এবার পুলওয়ামা জঙ্গি হামলাকেই ‘দুর্ঘটনা’ আখ্যা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত দ্বিগ্বিজয় সিং-এর বার্তা, ‘আমাদের সেনাবাহিনী এবং তাঁদের সাহসিকতার উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে|….আমরা তাঁদের সম্মান করি| কিন্তু, পুলওয়ামা দুর্ঘটনার পর আমাদের বায়ুসেনা দ্বারা ‘এয়ার স্ট্রাইক’-এর কিছুক্ষণ পরই বেশ কিছু বিদেশি মিডিয়া সন্দেহ প্রকাশ করেছে| এর ফলে আমাদের ভারত সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে|’

কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিংয়ের এহেন ‘বার্তার’ তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং এবং প্রকাশ জাভড়েকর| মঙ্গলবার ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং জানিয়েছেন, ‘অত্যন্ত সম্মানের সঙ্গে দ্বিগ্বিজয় সিংকে জিজ্ঞেস করতে চাই, রাজীব গান্ধী হত্যার ঘটনা কি দুর্ঘটনা ছিল, নাকি সন্ত্রাসী কার্যকলাপ?’ আবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, ‘কংগ্রেসের কি হল? দেশের জনগণের ভাবনার একেবারে উল্টো কথা বলছে তাঁরা| সেনাবাহিনীকেই অবিশ্বাস করা হচ্ছে, কোনও গণতান্ত্রিক দেশে এমন কখনই হয় না|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top