News Flash

  • Home
  • Uncategorized
  • পালাবদলের প্রথম বর্ষপূর্তিতে যুব কংগ্রেসের অনশন মঞ্চে জোট সরকারের বিরুদ্ধে তোপ
Image

পালাবদলের প্রথম বর্ষপূর্তিতে যুব কংগ্রেসের অনশন মঞ্চে জোট সরকারের বিরুদ্ধে তোপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ লোকসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে রাজ্যে রাজনৈতিক পারদ ঊর্ধমুখী হচ্ছে৷ বিজেপি আইপিএফটি জোট সরকার যখন বর্ষপূর্তি পালন করছে, ঠিক সেই সময়ে এই বর্ষপূর্তিকে প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে সরকারকে জুমলা সরকার আখ্যায়িত করে কংগ্রেস ভবনের সামনে অনশনে এ শামিল হয়েছে যুব কংগ্রেস৷ বিজেপি আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে আগরতলা কংগ্রেস ভবনের সামনে ২৪ ঘন্টার কোন অনশনে শামিল হল যুব কংগ্রেস৷

অনশননস্থলে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু সাহা বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার আগে তাদের ভীষণ ডকুমেন্টে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, সামাজিক ভাতা দুই হাজার টাকা করা হবে৷ চিটফান্ডের দ্বারা প্রতারিতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং ঘটনার সিবিআই তদন্তের আশ্বাস দিয়েছিল তারা৷ কিন্তু সরকারের এক বছর পূর্ণ হওয়ার পরও এসব প্রতিশ্রুতি পালন করেনি৷ সে কারণেই বিজেপি আইপিএফটি সরকারকে জুমলা সরকার এবং প্রতিশ্রুতি ভঙ্গের সরকার বলে আখ্যায়িত করেছে কংগ্রেস৷রাজ্যের মানুষ তাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে ক্ষমতায় তাদেরকে এনেছিল৷ কিন্তু ক্ষমতা লাভের পর সেই সব প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলেছে বলেও অভিযোগ যুব কংগ্রেসের৷


প্রসঙ্গত, ৩ মার্চ ২০১৮, ত্রিপুরা বিধানসভা ভোটের ফল ঘোষিত হয়েছিল এই দিন৷ সুতরাং, রবিবার ত্রিপুরায় বিজেপি-জোট সরকারের প্রথম বর্ষপূর্তি৷ গত বছরের ৩ মার্চ রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষিত হয়েছিল৷ এই দিন ২৬ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের ক্ষমতায় আসে বিজেপি৷ ভোটের আগে বিজেপি তাদের নির্বাচনি ভিজন ডকুমেন্টে বলেছিল, দল ক্ষমতায় এলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে৷ প্রতিটি যুবক-যুবতিকে স্মার্ট ফোন দেওয়া হবে৷ কিন্তু নতুন সরকারের এক বছর হয়ে গেছে৷ তারা বেকারদের একটি চাকরি দূরের কথা, যুবক-যুবতীদের স্মার্ট ফোন দেওয়ার প্রতিশ্রুতিও পূরণ করেনি৷ এই অভিযোগ তুলেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস৷ অনশন মঞ্চ থেকে যুব কংগ্রেস সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে, নির্বাচনি ভিজন ডকুমেন্টে প্রদত্ত প্রতিশ্রুতি পালন করো, নইলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top