News Flash

  • Home
  • Uncategorized
  • প্রদেশ সভাপতির হাতে ফলের রস খেয়ে অনশন ভাঙলেন যুব কংগ্রেস কর্মীরা
Image

প্রদেশ সভাপতির হাতে ফলের রস খেয়ে অনশন ভাঙলেন যুব কংগ্রেস কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ ২৪ ঘন্টা পর ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস কর্মীরা অনশন প্রত্যাহার করলেন৷ সোমবার বিকেলে আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে তাঁদের অনশন মঞ্চে আসেন নব নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মা৷ তিনি অনশনরত কর্মীদের ফলের রস খাইয়ে অনশন সমাপ্ত করিয়েছেন৷ তাঁর সঙ্গে ছিলেন আগরতলা পুরনিগমে কংগ্রেস কাউন্সিলার রত্না দত্ত, নেতা হরেকৃষ্ণ ভৌমিক-সহ অন্যান্যরা৷


অনশন ভঙ্গ করিয়ে প্রদ্যুৎ কিশোর বলেন, কংগ্রেস দল আগামী লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়াচ্ছে৷ তাঁরা কী ধরনের চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছেন তার সব কিছু মিডিয়ার সামনে বলা যাবে না৷ তবে এটা ঠিক, তাঁরা কাজ করছেন৷ রাজ্যের জাতি, জনজাতি সকল অংশের মানুষদের সঙ্গে নিয়ে কংগ্রেস সামনের দিকে এগিয়ে যাবে৷ বলেছেন নবনিযুক্ত প্রদেশ সভাপতি৷ সেই সঙ্গে তিনি আরও বলেন, গত বিধানসভা নির্বাচনের আগে শাসক দল কী প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল এবং ক্ষমতায় আসার পর তারা প্রতিশ্রুতি পূরণে কী কী কাজ করছে তা আমাদের দেখতে হবে৷


এখানে উল্লেখ্য, ত্রিপুরার ক্ষমতাসীন বিজেপি নির্বাচনের আগে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে কাজ করছে না অভিযোগে গতকাল থেকে ২৪ ঘণ্টার অনশনে বসেছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সদস্যরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top