News Flash

  • Home
  • Uncategorized
  • নাতনিকে অপহরণকারীদেরহাত্ থেকে বাঁচাতে গিয়ে গাড়ির চাকায় পিষে হত দাদু
Image

নাতনিকে অপহরণকারীদেরহাত্ থেকে বাঁচাতে গিয়ে গাড়ির চাকায় পিষে হত দাদু

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ মার্চ৷৷ সোনামুড়ার ইন্দিরানগর এলাকায় ষাটোর্ধ বৃদ্ধকে গাড়ি পিষে মেরেছে৷ গতকাল সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে৷ মৃত ব্যক্তির নাম দুলাল মিয়া৷ বয়স বাষট্টি৷ তিনি তার নাতনি জবা আক্তারকে অপহরণকারীর হাত থেকে বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েন৷ নাবালিকা জবা আক্তারকে গত জানুয়ারী মাসের ১৮ তারিখ এলাকারই ঊনিশ বছর বয়সী যুবক অপহরণ করেছিল৷ পুলিশের সহযোগিতায় নাবালিকাকে উদ্ধার করা হয়েছিল৷ এই অপহরণের পিছনে জড়িত ছিল এলাকারই বিল্লাল হোসেনের ছেলে রাজীব হুসেন৷ মেলাঘর থানায় একটি মামলাও হয়েছিল৷ মামলার নম্বর ৬/১৯৷

ফের শনিবার রাতে দুলাল মিয়া নাতনি জবা আক্তারের বাড়িতে ঢুকে চার-পাঁচ জনের একটি অপহরণকারী দল৷ তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় পথে গাড়িতে তুলার সময় পথ আটকে দেয় দাদু দুলাল মিয়া ও তার ভাই এবাদল ইসলাম৷ গাড়ির সামনে এসে নাতনিকে বাঁচানোর জন্য হাতাহাতি করে তখন অপহরণকারীরা ওয়াগনার গাড়িটিকে দ্রুতবেগে জবা আক্তারের দাদুর উপর দিয়ে চালিয়ে দেয়৷ গাড়ির চাকায় পিষে দেয় দুলাল মিযাকে৷ চিৎকার চেচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে আসে এবং খবর দেওয়া হয় মেলাঘর ফায়ার সার্ভিস স্টেশনে৷ দমকল কর্মীরা সেখানে পৌঁছে এবং দুলাল মিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ হাসপাতালে পৌঁছার আগেই রাস্তায় প্রাণ হারান দুলাল মিয়া৷ একটি মামলা হয়েছে মেলাঘর থানায়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top