News Flash

  • Home
  • Uncategorized
  • পিএসএলের তিন ম্যাচ লাহোর থেকে সরিয়ে করাচিতে
Image

পিএসএলের তিন ম্যাচ লাহোর থেকে সরিয়ে করাচিতে

লাহোর, ৪ মার্চ (হি.স.) : পুলওয়ামা জঙ্গি হামলা পরবর্তী ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনা ও উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির জেরে লাহোর থেকে সরে গেল পাকিস্তান সুপার লিগের ম্যাচ৷
প্রাথমিকভাবে সিদ্ধান্ত ছিল, পিএসএলের দু’টি কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনালসহ মোট আটটি ম্যাচ পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে৷ যার মধ্যে তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে৷ বাকি পাঁচটি ম্যাচ খেলা হওয়ার কথা ছিল করাচির ন্যাশনাল স্টেডিয়ামে৷ কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আটটি ম্যাচই খেলা হবে করাচিতে৷ লাহোর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তিনটি ম্যাচ৷ভারতের বিরুদ্ধে সামরিক টানাপোড়েন শুরু হওয়া মাত্রই পাক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের সমস্ত বিমানবন্দর বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন৷

টেলিভিশন সম্প্রচার সংস্থার পক্ষে ১৫ হাজার টন যন্ত্রপাতি বহন করে লাহোরে নিয়ে যাওয়া সম্ভব নয়৷ করাচি বিমানবন্দর তুলনায় ভারতের সীমা থেকে দূরে অবস্থিত হওয়ায় সেখানে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে৷
স্বাভাবিকভাবেই লাহোরে ম্যাচ খেলা হলে তা টেলিভিশনে সম্প্রচার করা সম্ভব হত না৷ একারণেই লাহোর থেকে ম্যাচগুলি সরিয়ে নিয়ে যাওয়া হয় করাচিতে৷ এ প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘এটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত৷ পাকিস্তান ক্রিকেটের হেডকোয়ার্টার বঞ্চিত হচ্ছে পিএসএল ম্যাচ থেকে, এটা সত্যিই দুর্ভাগ্যজনক৷ তবে দেশের স্বার্থে এটুকু ত্যাগস্বীকার আমাদের করতেই হচ্ছে৷’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top