News Flash

  • Home
  • Uncategorized
  • ব়্যালিতে ভারতীয় সেনাপোশাক: মুখ খুললেন দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি
Image

ব়্যালিতে ভারতীয় সেনাপোশাক: মুখ খুললেন দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.) : দলীয় ব়্যালিতে দিল্লির বিজেপি সভাপতির ভারতীয় সেনাপোশাকে পরিধান প্রসঙ্গে বিরোধীদের নানা সমালোচনার পর সোমবার মুখ খুললেন স্বয়ং মনোজ তিওয়ারি। জানালেন, সেনাপোশাক পরে তিনি গর্বিত এবং দেশের সশস্ত্র বাহিনীকে শ্রদ্ধা জানিয়ে দেশপ্রেমিকের পরিচয় দিতেই তিনি সেনাপোশাক পড়েছেন। দিল্লিতে বিজেপির ‘বিজয় সংকল্প যাত্রা’-র বাইক ব়্যালিতে সেনাপোশাকে দেখা গিয়েছিল এই অভিনেতা তথা রাজনীতিক এবং দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারিকে। এ প্রসঙ্গে বিরোধীদের সমালোচনার মুখে তিনি জানান, \”সেনাপোশাকে তিনি গর্ব অনুভব করেন এবং সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানানোই প্রকৃত দেশপ্রেমের পরিচায়ক। যাঁরা এর সমালোচনা করছেন তাঁরা দেশকে ভালোবাসেন না, সেনাকে শ্রদ্ধা করেন না। মানুষ তাঁদের উপযুক্ত জবাব দেবে। আমাদের কাছে আগে আমাদের দেশ, তারপর দল এবং তারপর আমরা।\”


প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লিতে বিজেপির ‘বিজয় সংকল্প যাত্রা’-র বাইক ব়্যালিতে সেনাপোশাক পরে অংশ নিয়েছিলেন অভিনেতা তথা দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি। এরপরই সরব হয় বিরোধীরা। সিপিআই(এম)-এর পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাত এই ঘটনার বিরোধিতা করেন। অন্যদিকে সর্বভারতীয় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন সমালোচনা করে বলেছেন, \”বিনা পরিকল্পনায় নরেন্দ্র মোদী আমাদের সেনাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন?

না, আপনার উদ্দেশ্য শুধুই নির্বাচনে জয়লাভ করা? নির্লজ্জের মত শহিদ জওয়ানদের মূল্যবান ছবি নির্বাচনী প্রচারে ব্যবহার করছেন। বিজেপি-মোদী-শাহ সেনা জওয়ানদের নিয়ে রাজনীতি করছেন। এরা সত্যিই নির্লজ্জ।\” বিরোধীদের এই সমালোচনার প্রতিক্রিয়ায় বিজেপি নেতা মনোজ তিওয়ারি এদিন জানান, \”সেনার প্রতি সংহতি জানিয়ে আমি সেনাপোশাক পড়েছি। একে অপমান মনে করার কি আছে? ওদের ব্যর্থতা যে এতদিন শাসন করেও একটি এয়ার স্ট্রাইক করতে পারেনি। আমরা এতটা ঝুঁকি নিয়ে এই এয়ার স্ট্রাইক করেছি যেখান থেকে ফিরে আসার সম্ভাবনাও এত কম ছিল। সেনার দৃঢ় মনোবল যাতে বজায় থাকে তার জন্য আমরা সবসময় সেনার পাশে রয়েছি।\”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top