News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচলপ্রদেশে তুষারধস : উদ্ধার আরও এক সেনা জওয়ানের দেহ
Image

হিমাচলপ্রদেশে তুষারধস : উদ্ধার আরও এক সেনা জওয়ানের দেহ

কিন্নর, ২ মার্চ (হি. স.) : হিমাচলপ্রদেশের নামগিয়ায় তুষারধসে নিখোঁজ হওয়া পাঁচ সেনা জওয়ানের মধ্যে আরও একজনের দেহ উদ্ধার করা হয়েছে সোমবার। প্রায় দু-সপ্তাহ ধরে টানা কিন্নর জেলায় নিখোঁজদের উদ্ধারকার্য চালাচ্ছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং সেনাবাহিনী। জেলা পুলিশের ডেপুটি কমিশনার গোপাল চান্দ জানান, গত ২০ ফেব্রুয়ারি হিমাচলপ্রদেশের কিন্নরের নামগিয়ায় তুষারধসে নিখোঁজ পাঁচ সেনার মধ্যে এদিন আরও একজনের দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। সেনা হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এর আগে গত শনিবার সেনাকর্মী রাজেশ ঋষির দেহ উদ্ধার করেছিল সেনা।


জেলা পুলিশের ডেপুটি কমিশনার এদিন জানান, \”উদ্ধার হওয়া সেনাকর্মীর নাম গোবিন্দ ছেত্রী। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। গত ২০ ফেব্রুয়ারি জেলার নামগিয়া অঞ্চলে সেনাবাহিনীর ছয় জনের একটি দল পেট্রোলিংয়ে যায় এবং তুষারঝড়ের কবলে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সেনা জওয়ানের। পরে তাঁর দেহ উদ্ধার হয় এবং নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চলতে থাকে। এরপর টানা উদ্ধার কার্যের পর এদিন উদ্ধার হয় গোবিন্দ ছেত্রী নামে ওই সেনাকর্মীর দেহ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে পশ্চিমবঙ্গে নিজের গ্রামে পাঠানো হবে সেনাকর্মী গোবিন্দ ছেত্রীর দেহ। \” বর্তমানে সেনার ২৫০ জওয়ান ও ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের কর্মী এবং বর্ডার রোডস অর্গানাইসেশন এই অঞ্চলে নিখোঁজ সেনাদের উদ্ধারকার্যে নিযুক্ত রয়েছেন। অন্যদিকে, হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর সরকারিভাবে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top