News Flash

  • Home
  • Uncategorized
  • শিবরাত্রি উপলক্ষে ব্যপক উৎসাহ, কবরস্থানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা ঘিরে উত্তেজনা উত্তর জয়নগর
Image

শিবরাত্রি উপলক্ষে ব্যপক উৎসাহ, কবরস্থানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা ঘিরে উত্তেজনা উত্তর জয়নগর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ কবরস্থানে শিবলিঙ্গ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে উত্তর জয়নগর৷ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ ঘটনাটি ঘটেছে সোমবার সকালে৷ উত্তর জয়নগরের কবরস্থানে মহাদেবের শিবলিঙ্গ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিবদমান দুই দলের মধ্যে সংঘর্ষ বাঁধে৷ প্রথমে কথা কাটাকাটির মধ্য দিয়ে বিবাদ শুরু হয়৷ পরে উভয় দলের মধ্যে হাতাহাতির ঘটনায় পরিস্থিতি বিগড়ে যায়৷ শুরু হয় সংঘর্ষ৷ সংঘর্ষে দু দলেরই কয়েকজন আঘাতপ্রাপ্তও হয়েছেন৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে৷ তবে উত্তর জয়নগরের কবরস্থান সংলগ্ণ এলাকায় পুলিশের টহলদারি জারি রয়েছে৷


অন্যদিকে, আজ মহা শিবরাত্রি৷ রাজ্যের হিন্দু পরিবারের প্রতিটি ঘরে এবং শিবমন্দিরে চলছে দেবাদিদেবের আরাধনার প্রস্তুতি৷ প্রতিটি শিবমন্দিরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে শিবের পুজো৷ এ উপলক্ষ্যে আগরতলার সেন্ট্রাল রোড শিববাড়িতে চলছে পুজোর ব্যাপক আয়োজন৷ প্রতিবারের মতো এ বছরও শিববাড়িতে বসেছে মেলা৷ মেলায় রয়েছে হরেকরকম খাবারের স্টল৷ এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্ন্যাসী৷ পুজা কমিটির তরফ থেকে জানানো হয়েছে, সোমবার বিকেলে মেলার উদ্বোধন হবে৷ বিকেল চারটার পর থেকে চতুর্দশী তিথি শুরু হবে৷ চলবে আগামীকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত৷ শিবরাত্রিকে কেন্দ্র করে আগরতলা এবং সংলগ্ণ এলাকায় অবস্থিত শিবমন্দিরগুলিকে সাজিয়ে তোলা হয়েছে৷ প্রতিটি শিব মন্দিরে শুরু হয়েছে প্রাক চতুর্দশীর পুজো৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top