News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়িতে শিশুকন্যা ধর্ষিতা, অভিযুক্ত কিশোর নাবালিকা গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বক্সনগরে
Image

চুড়াইবাড়িতে শিশুকন্যা ধর্ষিতা, অভিযুক্ত কিশোর নাবালিকা গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি/ বক্সনগর, ৪ মার্চ৷৷ চুরাইবাড়ি থানাধীন লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে ৭ বছরের নাবালিকা কন্যা ধর্ষিতা৷ এই ঘটনায় লক্ষীনগর এলাকায় ক্ষোভের আগুন ধূমায়িত হচ্ছে৷ আজ বিকাল সাড়ে চারটা নাগাদ গ্রামেরই এক ১৬ বছরের নাবালক ছেলে এই ধর্ষণ কান্ডে ঘটায় বলে অভিযোগ৷ নিজ বাড়ি থেকে তিনশত মিটার দূরে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ শিশু কন্যার পরিবারের৷

সঙ্গে সঙ্গে পাশের বাড়ির এক মহিলা দেখতে পেয়ে চিৎকার করেন৷ তারপর বাড়ির লোকজন সহ এলাকাবাসীরা ছুটে যান ঘটনাস্থলে৷ ততক্ষণে অভিযুক্ত নাবালক পালিয়ে যেতে সক্ষম হয়৷ সঙ্গে সঙ্গেই শিশু কন্যাটিকে কদমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়৷ চিকিৎসক সন্দীপ দেব প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন এবং ধর্মনগর জেলা হাসপাতালে পরিক্ষার জন্য পাঠান৷
অপরদিকে এই বিষয়ে শিশু কন্যারর পরিবার চুরাইবাড়ি থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন৷ মামলা নং ৫/১৯৷ ভারতীয় দন্ডবিধির ৩৭৬/৫১১ এবং পক্সো আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে চুরাইবাড়ি থানার পুলিশ৷ এদিকে চুরাইবাড়ি থানার এস আই সাধন মজুমদার জানান, ধর্ষিতা নাবালিকার পরিবারের তরফ থেকে মামলা পেয়ে উনারা তদন্ত শুরু করে দিয়েছেন৷ খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করবে চুরাইবাড়ি থানার পুলিশ৷ অপরদিকে ধর্ষিতার পিতা ও এক এলাকাবাসী অভিযোগ করে বলেন, অভিযুক্ত ১৬ বছরের যুবক ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে৷ এই ঘটনা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে৷


এদিকে, বক্সনগর এ পুটিয়া গ্রামে নাবালিকা গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ বিয়ের ৪৪ দিনের মাথায় এ ঘটনা ঘটেছে৷ নাবালিকা গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন৷ এর পেছনে কি অদৃশ্য শক্তি লুকিয়ে রয়েছে তা নিয়েও কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ নাবালিকা বিয়ে রোধ এবং গৃহবধূ নির্যাতন ও হত্যার বিরুদ্ধে রাজ্য জুড়ে ব্যাপক প্রচার সংগঠিত করা হলেও এ ধরনের কার্যকলাপ অব্যাহত রয়েছে৷ এ ধরনের ঘটনা সভ্য সমাজ ব্যবস্থায় লজ্জাজনক৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top